Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

১৬ জন বিশিষ্ট নারী উদ্যোক্তাকে সম্মাননা দিল ঢাকা ব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২১: ২২
১৬ জন বিশিষ্ট নারী উদ্যোক্তাকে সম্মাননা দিল ঢাকা ব্যাংক

আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা ব্যাংক এমএসএমই পণ্য প্রদর্শনী মেলা এবং নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ –এর আওতায় গৃহীত ঋণ পরিশোধে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রণোদনা প্রাপ্ত সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত রোববার ঢাকার গুলশানে অবস্থিত ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এমএসএমই পণ্য প্রদর্শনী মেলায় ঢাকা ব্যাংকের ঋণ সহায়তাপ্রাপ্ত পাঁচজন নারী উদ্যোক্তা তাঁদের উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার এ কে এম শাহনেওয়াজ, ইভিপি ও এমএসএমই এন্ড ইর্মাজিং বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, আমন্ত্রিত শাখা ব্যবস্থাপক, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তারা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে এমএসএমই পণ্য প্রদর্শনী মেলায় অংশগ্রহণকারী পাঁচজন উদ্যোক্তা এবং পুনঃঅর্থায়নের আওতায় গৃহীত ঋণ পরিশোধে অসাধারণ সাফল্যের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণোদনা প্রাপ্ত নির্বাচিত ১৬ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি মো. মোস্তাক আহমেদ। এছাড়া অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং অতিথিবৃন্দ এ উপলক্ষে বক্তব্য প্রদান করেন।

বিষয়: সম্মাননামেলাউদ্যোক্তাবিজ্ঞপ্তিঢাকা ব্যাংকনারী উদ্যোক্তাঋণ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল