Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

‘হতাশ’ সেনাদের নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে সেই মার্কিন রণতরি, কারণ কী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৮: ২৯
‘হতাশ’ সেনাদের নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে সেই মার্কিন রণতরি, কারণ কী
যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন ২৬৬ দিন মোতায়েন থাকার পর দেশে ফিরতে যাচ্ছে। এর মধ্যে ২০০ দিন তারা যুদ্ধক্ষেত্রে অবস্থান করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাও।

Advertisement
Advertisement
Advertisement

দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকায় নাবিকদের মধ্যে মনোবল কমে যাওয়া ও মানসিক স্বাস্থ্যের উদ্বেগ নিয়ে প্রশ্ন উঠেছে। এসব প্রতিবেদন নিয়ে কংগ্রেসের সদস্য এবং জাহাজে কর্মরত নাবিকদের পরিবারের সদস্যরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কাও বলেন, পরিকল্পিত রোটেশনের অংশ হিসেবে আব্রাহাম লিংকন শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরবে। তবে তিনি জোর দিয়ে বলেন, জাহাজের নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা সবসময় অগ্রাধিকার পেয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কাও বলেন, “মিশনের প্রয়োজনেই লিংকনের মোতায়েনের সময় বাড়ানো হয়েছিল। মোতায়েনের সময়টা কঠিন। আর যুদ্ধ পরিচালনা করলে সেটি আরও কঠিন হয়ে যায়।”

দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে উদ্বেগ

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় আমেরিকান অভিযানকে সমর্থন করতে পশ্চিম এশিয়ায় পাঠানোর পর আব্রাহাম লিংকন ২৫০ দিনেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। যুদ্ধটি এখন ষষ্ঠ মাসে পড়েছে।

২০০ দিনেরও বেশি সময় ধরে রণতরীটি কোনো বন্দরে নোঙর করেনি।

কাও বলেন, ‘‘জাহাজের নাবিকদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এর মধ্যে তাজা খাবারের সরবরাহ না থাকায় খাবারের তালিকায় পরিবর্তন এবং উচ্চ মাত্রার সামরিক হুমকির সময় পরিবারের সঙ্গে ফোনে কথা বলার ওপর বিধিনিষেধও ছিল।’’

তিনি জানান, মোতায়েনের সময় অল্পসংখ্যক নাবিক মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার চিকিৎসা নিয়েছেন। তবে এ সময় কোনো প্রাণহানি ঘটেনি।

কাও বলেন, “অপারেশনাল হুমকি যখন অত্যন্ত বেশি ছিল, তখন বাড়িতে ফোন করার সুযোগ সীমিত করা হয়েছিল।”

ট্রাম্পের বিমান বদল: ইরানের হুমকি, নাকি ইসরায়েলের বিভ্রান্তিকর তথ্য?trump new

সিএনএন আরও জানিয়েছে, গত মাসে একজন নাবিক রণতরী থেকে পানিতে পড়ে যান। তবে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা মূল্যায়ন করা হয়। ওই ঘটনার বিস্তারিত অর্থাৎ নাবিকটি পরে আবার দায়িত্বে ফিরেছিলেন কি না অথবা তাকে অন্যত্র চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাজার হাজার সামরিক অভিযান

আব্রাহাম লিংকন গত নভেম্বর মাসে সান দিয়েগোর নিজস্ব ঘাঁটি থেকে যাত্রা শুরু করে। পরে এটিকে পশ্চিম এশিয়ায় পাঠানো হয়।

কাও বলেন, মোতায়েনের সময় রণতরীটি ১০ হাজারেরও বেশি বিমান অভিযান পরিচালনা করেছে এবং ১৫ লাখ পাউন্ড (প্রায় ৬৮০ টন) অস্ত্র ও গোলাবারুদ নিক্ষেপ করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর মধ্যে এই জাহাজের ক্রু ধরে রাখার হার অন্যতম সর্বোচ্চ।

কাও বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে আমাদের তরুণ নারী-পুরুষদের তাদের সক্ষমতার চরম সীমায় ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু তারা কখনো ভেঙে পড়েনি।”

তিনি স্বীকার করেন, দীর্ঘমেয়াদি যুদ্ধ মোতায়েনের ফলে অনিশ্চয়তা ও স্বাভাবিক জীবনে ব্যাঘাত তৈরি হয়। তাই সামরিক নেতৃত্বকে অভিযান পরিচালনার প্রয়োজনীয়তার সঙ্গে সেনাসদস্যদের কল্যাণের মধ্যে ভারসাম্য রাখতে হবে।

কাও নাবিক ও মেরিনদের ‘ভুক্তভোগী’ হিসেবে বর্ণনা করার বিষয়টিও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, দীর্ঘ এই মোতায়েনের পুরো সময় তারা এবং তাদের পরিবার দৃঢ়তা ও সাহসের পরিচয় দিয়েছে।

কাও বলেন, “তাদের নিরাপত্তা ও সুরক্ষাই সবসময় প্রথম অগ্রাধিকার।”

তিনি আরও জানান, দেশে ফেরার পর আব্রাহাম লিংকনের ক্রুদের জন্য “বীরোচিত সংবর্ধনা” আয়োজন করা উচিত।

বিষয়: যুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যযুদ্ধজাহাজযুদ্ধবিমানঅভিযাননাবিকবিমাননৌবাহিনীসিএনএনইরান
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড