Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

আগের ১২ সংসদ নির্বাচনের তিনটিই ফেব্রুয়ারিতে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫০
আগের ১২ সংসদ নির্বাচনের তিনটিই ফেব্রুয়ারিতে

আবারও জাতীয় সংসদ নির্বাচন ফিরছে ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশের ইতিহাসে এর আগে তিনবার ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারি মাসে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

Advertisement
Advertisement
Advertisement

১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশের ইতিহাসের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেটির তারিখ ছিল ১৮ ফেব্রুয়ারি। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর বিএনপি সেই নির্বাচনেই প্রথম অংশগ্রহণ করেছিল। আসন পেয়েছিল ২০৭টি। ১৯৭৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ আসন পেয়েছিল ৩৯টি। সেই নির্বাচনে আওয়ামী লীগের আরেকটি অংশ আওয়ামী লীগ নামেই অংশ নিয়েছিল। সেই অংশের নেতৃত্বে ছিলেন মিজানুর রহমান চৌধুরী।

আবারও নির্বাচন ফিরছে ফেব্রুয়ারিতে। ছবি: সংগৃহীত
আবারও নির্বাচন ফিরছে ফেব্রুয়ারিতে। ছবি: সংগৃহীত

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি ৫ম জাতীয় সংসদ নির্বাচনটি এ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। সেবারই প্রথমবারের মতো নির্দলীয় একটি সরকারের অধীনে নির্বাচন দেখেছিল দেশের মানুষ। তর্কযোগ্যভাবে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন বলা হয় ১৯৯১ সালের নির্বাচনকে। ১৯৯০ সালে হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের দুই মাসের মাথায় অনুষ্ঠিত এই নির্বাচনে অবাধ পরিবেশে স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগ করেছিলেন দেশের মানুষ। এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ। তার অধীনে এই নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের মডেল হিসেবেই গণ্য হয় বাংলাদেশের ইতিহাসে। নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণাও তৈরি হয়েছিল ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে।

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচন যদি দারুণ নির্বাচনের মডেল হয়, তাহলে তার ঠিক পাঁচ বছর পর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি রচিত হয়েছিল একতরফা এক নির্বাচনের কালো ইতিহাস। সে সময়ের বিএনপি সরকার বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি উপেক্ষা করে একতরফাভাবে ১৫ ফেব্রুয়ারির নির্বাচন করেছিল। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার অবশ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই সংবিধানের অংশ বানিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে ওই সংসদই ১৩তম সংশোধনী পাস করেছিল। ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের সংসদ টিকেছিল মাত্র ১৩ দিন।

Advertisement
Advertisement
Advertisement

দেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৩ সালের ৭ মার্চ। মার্চ মাসেই আরেকটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালে। দেশের ইতিহাসের প্রথম নির্বাচনে ছিল অনেক বিতর্ক। ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনটি ছিল একতরফা, ভোটার ও বিরোধী দলবিহীন।

১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। ছবি: সংগৃহীত
১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। ছবি: সংগৃহীত

একই বছর দুটি জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসও আছে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের তিন মাসের মাথায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১২ জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন।

নির্বাচনের আগেই অর্ধেকের বেশি আসনে প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলবিহীন সেই নির্বাচনে ১৫৩ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলে নির্বাচন সব ধরনের আকর্ষণ হারিয়েছিল।

বাংলাদেশে বেশির ভাগ জাতীয় সংসদ নির্বাচনই শীত অথবা শুষ্ক মৌসুমে অনুষ্ঠিত হয়েছে। তিনটি নির্বাচন ফেব্রুয়ারিতে, দুটি মার্চে, দুটি ডিসেম্বরে আর দুটি জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় মে মাসে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটি হয় জুন মাসে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০০১ সালের ১ অক্টোবর।

বিষয়: বিএনপিহুসেইন মুহম্মদ এরশাদশেখ হাসিনানির্বাচনখালেদা জিয়াআওয়ামী লীগনির্বাচন কমিশনজিয়াউর রহমান
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড