Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

এআই যেভাবে একটি ‘নিষিদ্ধ’ ইন্ডাস্ট্রিকে বদলে দিচ্ছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৬: ২৩
এআই যেভাবে একটি ‘নিষিদ্ধ’ ইন্ডাস্ট্রিকে বদলে দিচ্ছে

দীর্ঘকাল ধরে নতুন প্রযুক্তির পরীক্ষাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি। ১৫ শতাব্দীতে জোহানেস গুটেনবার্গ প্রিন্টিং প্রেস উদ্ভাবনের পর তা কিছুদিনের মধ্যেই অশ্লীল প্যাম্পলেট ছাপানোর কাজে ব্যবহার করা শুরু হয়। ভিডিও ফরম্যাটেও এডাল্ট ফিল্ম আসে মূল হলিউড ফিল্মের আগে।

Advertisement
Advertisement
Advertisement

১৯৮০-এর দশকে ফ্রান্সে টেলিটেল (ইন্টারনেট সেবা) চালু হলে এর প্রাথমিক ট্রাফিকের প্রায় অর্ধেকেরও বেশি এরোটিক সার্ভিসের জন্য ব্যবহৃত হচ্ছিল। একই ঘটনা ঘটেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্ষেত্রেও।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকনোমিস্টের এক সাম্প্রতিক নিবন্ধে বলা হয়, অতীতে প্রযুক্তি শুধু বিতরণের খরচ কমিয়েছে। এআই কিন্তু উৎপাদনকেই প্রায় বিনা মূল্যে বা বিনা আয়াসে করে দিচ্ছে। এখন একজন ব্যবহারকারী নিজের পছন্দমতো উপাদান বাছাই করে সেকেন্ডের মধ্যে ভিডিও বা ছবি পেতে পারেন। ফলে পর্ন স্টুডিওগুলোর ব্যবসার মডেল ভেঙে পড়ার মুখে। একটি পর্ন ফিল্ম নির্মাতা প্রতিষ্ঠান ইতিমধ্যে মেটার বিরুদ্ধে মামলা করেছে যে, তাদের কপিরাইটকৃত ভিডিও দিয়ে এআই’কে শেখানো হচ্ছে। পর্ন তারকারাও এখন চুক্তিতে শর্ত যোগ করছেন যে, তাদের পুরোনো কাজ এআই ট্রেনিংয়ে ব্যবহার করা যাবে না।

অনলাইন কনটেন্ট সাবস্ক্রিপশন সার্ভিস অনলিফ্যানস আংশিক এআই কনটেন্ট চালালেও পুরোপুরি কৃত্রিম কনটেন্ট নিষিদ্ধ করেছে। তারা বলছে, আসল মানুষের কনটেন্টই শেষ পর্যন্ত টিকবে। অন্যদিকে কনটেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম ফ্যানভ্যু, ভাইলিটের নতুন প্ল্যাটফর্ম গর্বের সঙ্গে এআই কনটেন্ট হোস্ট করে। কে জিতবে, তা এখনও স্পষ্ট নয়, কিন্তু যারা ভুল বাজি ধরবে, তারা ডুবে যাবে।

Advertisement
Advertisement
Advertisement

চ্যাটবট চ্যাটজিপিটি ডিসেম্বর থেকে যাচাই করা প্রাপ্তবয়স্কদের জন্য এডাল্ট কনটেন্ট চালু করবে। ছবি: পেক্সেলস
চ্যাটবট চ্যাটজিপিটি ডিসেম্বর থেকে যাচাই করা প্রাপ্তবয়স্কদের জন্য এডাল্ট কনটেন্ট চালু করবে। ছবি: পেক্সেলস

ইকনোমিস্ট বলছে, বর্তমানে অনেক ব্যবসায় এআই ব্যবহার করতে দেরি হলেও, পর্ন সাইটগুলো ইতিমধ্যেই এআই-জেনারেটেড ভিডিও ও ইমেজে ছেয়ে গেছে। বড় এআই কোম্পানিগুলো এই শিল্পে প্রবেশ করছে। ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক “স্পাইসি” মোড অফার করছে। ওপেন এআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি ডিসেম্বর থেকে যাচাই করা প্রাপ্তবয়স্কদের জন্য এডাল্ট কনটেন্ট চালু করবে বলে ঘোষণা দিয়েছে।

গবেষণা সংস্থা গ্লোবাল কমার্স মিডিয়ার তথ্য অনুসারে, এআই-চালিত এডাল্ট কনটেন্টের বাজার ২০২৫ সালে আড়াই বিলিয়ন ডলারের হবে। ২০২৮ পর্যন্ত প্রতি বছর ২৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে এই বাজার।

দ্রুত এআই প্রযুক্তি গ্রহণ পর্ন ইন্ডাস্ট্রির অস্তিত্বের ক্ষেত্রে নতুন নতুন প্রশ্ন উত্থাপন করছে। এই ইন্ডাস্ট্রির টিকে থাকা নিয়ে নানামাত্রিক শঙ্কা দেখা দিচ্ছে। এরই মধ্যে প্রতিটি নতুন প্রযুক্তি পর্ন ভিডিও তৈরি থেকে স্ট্রিমিংয়ের খরচ কমিয়েছে, কিন্তু এআইয়ের প্রসঙ্গ ভিন্ন। কারণ এটি ব্যবহারকারী পছন্দ অনুযায়ী পর্ন তৈরি করতে পারে। এটি টেক্সট ও অডিও কনটেন্টও হতে পারে।

এদিকে বড় পর্ন তারকারাও এআইয়ের কারণে ঝুঁকির মুখে। কারণ যে কেউ ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তাদের মুখ ভিডিওতে বা তাদের কর্মকাণ্ড এআই ট্রেনিংয়ে ব্যবহার করতে পারে। কিছু তারকা এটির সঙ্গে মানিয়ে নিচ্ছে। এআই কোম্পানির সঙ্গে তারা চুক্তি করে অ্যাভাটার তৈরি করছে। এখান থেকেও ভালো আয় হচ্ছে।

এআইয়ের কারণে ভিডিও এডিটিংয়ের সময় এখন কম লাগছে। ছবি: পেক্সেলস
এআইয়ের কারণে ভিডিও এডিটিংয়ের সময় এখন কম লাগছে। ছবি: পেক্সেলস

বিশ্লেষকেরা বলছেন, অপেশাদার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক্ষেত্রে এআই আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে। চ্যাটবট তাদের হাজার হাজার প্রাইভেট মেসেজের জবাব দিচ্ছে, ভিডিও এডিটিংয়ের সময় কমে গেছে। কিন্তু বড় তারকাদের জন্য এটি হুমকি হয়েই দেখা দিয়েছে।

আমেরিকার প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কনটেন্ট বিষয়েক একটি অলাভজনক বাণিজ্য সমিতি ফ্রি স্পিচ কোয়ালিশনের নির্বাহী পরিচালক অ্যালিসন বোডেন ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টকে বলেন, এআই তাদের ব্যবসা বাড়াতে দিচ্ছে পরিশ্রম ছাড়াই।

সব মিলিয়ে অন্যান্য খাতের মতো বৈশ্বিক পর্ন ইন্ডাস্ট্রিতেও বদলের ঢেউ এনেছে এআই। এতে সময় ও অর্থের সাশ্রয় যেমন হচ্ছে, তেমনি সৃষ্টি করছে মারাত্মক ঝুঁকিও। সেই ঝুঁকির মুখে এই তথাকথিত ‘নিষিদ্ধ’ ইন্ডাস্ট্রি শেষে বিলুপ্তির পথে চলে যায় কিনা, সেটিই এখন দেখার।

বিষয়: অভিনয়এআইচ্যাটজিপিটিগবেষণাভিডিও
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড