Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

লিটন ফেরায় আরও বেশিই প্রশ্নের মুখে বিসিবির মেডিকেল বিভাগ!

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২১: ৪০
লিটন ফেরায় আরও বেশিই প্রশ্নের মুখে বিসিবির মেডিকেল বিভাগ!
লিটন দাস চোট কাটিয়ে নাটকীয়ভাবে ফিরলেন, তাতে আরও বেশি প্রশ্নের মুখে পড়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে তিন পেসারের চোটের ধাক্কা নিয়ে অত আলোচনা হয়তো হয়নি, তবে লিটন দাসের চোটের বিষয়টি নিয়ে আলোচনা একেবারে কম আলোচনাও হয়নি! আরও এক মাস আগেই যার মাঠে ফেরার কথা ছিল, সেই লিটনই কিনা এখনো লড়ছেন ফিটনেস ফিরে পেতে!

Advertisement
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে শুরুতে না রাখা হলেও পরে লিটন দলে জায়গা করেছে নিয়েছেন নাটকীয়ভাবে। কিন্তু লিটনের এই চোট সেরে উঠতে দেরি হওয়া এবং দলে ঢোকার নাটকীয়তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের কর্মকাণ্ড নিয়ে জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের।

গত ১৪ জুন দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে কাফ মাসলে চোট পান লিটন। সেই সময় মেডিকেল বিভাগ বিসিবিকে জানায়, চোট গুরুতর নয়। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয় তাকে। তবে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও খেলা হয়নি লিটনের।

তবুও টনক নড়েনি বিসিবির। মেডিকেল বিভাগের আশ্বাসে লিটনকে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রাখা হয়। তবে আনফিট থাকায় তাকে টেস্টের আগেই সরিয়ে নেওয়া হয়। এরপরও অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে লিটনের খেলা প্রায় নিশ্চিতই ছিল। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলবেন, এটাও বলা হয়। তবে আরও একবার দর্শক হয়ে থাকতে হয় লিটনকে। ফিরিয়ে আনা হয় দেশে।

Advertisement
Advertisement
Advertisement
জিম্বাবুয়েতে মুখ বাঁচাতেই জেনেবুঝে নাহিদকে বিসর্জন দিয়েছে বিসিবি? rana

বিসিবির মেডিকেল বিভাগের দাবি, এভারকেয়ার হাসপাতালে লিটনের এমআরআই স্ক্যান করিয়ে তারা কোনো সমস্যা পাননি। সেই কারণেই খেলার জন্য সবুজ সংকেত দিয়েছেন তারা। অন্যদিকে, পরে জানা যায়, এই পুরো সময়ে ব্যথা থেকে যাওয়ার কথা লিটন বারবার জানিয়েছেন।

এভারকেয়ারের সেই স্ক্যান রিপোর্টে বিসিবির ভরসা না থাকলেও মেডিকেল বিভাগ ছিল অনড়। শেষমেশ অবস্থা বেগতিক দেখে লিটনকে সিঙ্গাপুরে পাঠিয়ে স্ক্যান করানো হয়। সেখানে সমস্যা ধরা পড়ে। সেখানে অবশেষে চিকিৎসা হয় লিটনের, চিকিৎসা শেষে কয়েকদিন অনুশীলন করে প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন তিনি।

তবে এর মাঝে পুরো প্রক্রিয়াটি যেভাবে এগিয়ে গেছে, সেটা বিসিবিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। লিটনের জিম্বাবুয়ে ও সিঙ্গাপুরে যাওয়া-আসার পেছনে বিশাল খরচ (২৫ লাখ টাকা) ছাড়াও যে বিভ্রান্তি হয়েছে, সেটা মোটেও পেশাদার ছিল না।

বিসিবির একটি সূত্র চরচাকে জানিয়েছেন তাদের হতাশার কথা, “২৫ লাখ টাকা খরচ হয়েছে, এটা নিয়ে মিডিয়াতে যেভাবে আলোচনা হচ্ছে, সেটা কিন্তু আমাদের মূল সমস্যা না। আমরা তাদের (মেডিক্যাল বিভাগ) কাছে জানতে চেয়েছি, তিন ফরম্যাটে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের চোট নিয়ে কেন তারা নিশ্চিত হতে পারল না। এই সিরিজ শেষে তাদের কার্যক্রম খতিয়ে দেখা হবে।”

লিটনের চোট ছাড়াও, সাম্প্রতিক সময়ে একের পর এক পেসারের চোট পেয়ে ছিটকে যাওয়া চিন্তায় ফেলেছে বিসিবিকে। মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ে সফরের শুরুতেই পান চোট, আর শরীফুল ইসলাম ওয়ানডে সিরিজ চলাকালীন। তাদের দুজনের চেয়েও বেশি আলোচনা হচ্ছে নাহিদ রানার চোট নিয়ে, যে চোটের কারণে নাহিদ মিস করবেন অস্ট্রেলিয়া সফরও।

‘পেস বিপ্লব’ এল যে বলে, সেটা থেকে হঠাৎ কেন সরে যাচ্ছে বিসিবি?SG-BCB

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, নাহিদের চোট দুর্ভাগ্যজনক। কারণ, তার ওয়ার্কলোড যথাযথভাবে দেখভাল করেই খেলানো হয়েছে। তবে এখানেও ছিল মেডিকেল বিভাগের পক্ষ থেকে সম্মতি। অর্থাৎ, এখানেও তারা গড়বড় করেছেন।

মেডিকেল বিভাগের কাজের শৃঙ্খলা ও কার্যকারিতা বাড়াতে তাই শোকজ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। পাশাপাশি আগে জাতীয় দলের সঙ্গে কাজ করা শ্রীলঙ্কার মারিও ভিল্লাভারায়নকে রিহ্যাব ম্যানেজার হিসেবে ফিরিয়ে আনার ঘোষণা এসেছে।

সর্বশেষ বোর্ড মিটিংয়ের পর সভাপতি তামিম ইকবাল যেভাবে এই ব্যাপারে কথা বলেছিলেন, তাতে মনে হয়েছিল, আপাতত মেডিকেল বিভাগ হয়তো সব ঠিকঠাকই করবে। তবে এরপরও লিটনকে যেভাবে কয়েকদিনের মধ্যে প্রথম টেস্টের জন্য ফিট ঘোষণা করা হয়েছে, সেটা বিস্ময়করই ছিল।

যেখানে লিটনের ফিটনেস টেস্ট করানোর কথা ছিল দেশের মাটিতে ১২ আগস্ট, সেখানে তিনি কিনা ১০ দিন আগেই পুরোদমে ব্যাটিং অনুশীলন করেছেন। এত দ্রুত সেরে উঠেছেন যে, তাকে প্রথম টেস্টের জন্য দলেও নিয়েছে বাংলাদেশ।

১৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে লিটন যদি শেষ পর্যন্ত খেলতে পারেন, সেটাও জন্ম দেবে প্রশ্নের। আর যদি নাও খেলেন, তাহলে নিশ্চিতভাবেই মেডিকেল বিভাগকে পড়তে হবে জবাবদিহিতার মুখে।

বিষয়: লিটন দাসবিসিবিবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড