
গ্যালিলিও ধর্ম অবমাননা করেছিলেন?
১৬৩৩ সালের ১২ এপ্রিল পোপ আরবান অষ্টম-এর নির্দেশে জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু করে ক্যাথলিক চার্চ। পৃথিবীর পরিবর্তে সূর্যকে মহাবিশ্বের কেন্দ্র বলায় তাকে ধর্মদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়। দীর্ঘ বিচারের পর তাকে আমৃত্যু গৃহবন্দী থাকার আদেশ দেওয়া হয়। নিষিদ্ধ করা হয় তার বই।




