
বংশবৃদ্ধির জন্য দ্বিতীয় বিয়ে, জানালেন জুলাই শহীদের বাবা
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারিয়েছেন মমতাজ বেগম ও মো. আব্দুল মতিন দম্পতি। প্রায় দুই বছর পর সেই শহীদের মা মমতাজ বেগম অভিযোগ তুলেছেন, তার স্বামী তাকে অন্ধকারে রেখে বংশ রক্ষার অজুহাতে গত ২৯ মে দ্বিতীয় বিয়ে করেছেন। এই দম্পতির সঙ্গে চরচা কথা বলেছে।




