পহেলা বৈশাখের রঙে নগরবাসীপহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। দিনটি উদযাপন করতে ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় সর্বস্তরের মানুষ জড়ো হয়।
দেশে দেশে নববর্ষ, কোথায় কেমন?সারা বিশ্বের বিভিন্ন দেশে নববর্ষ পালনের বৈচিত্র্যময় ও আকর্ষণীয় রীতিনীতি নিয়ে এই লেখা। ইরানের নওরোজ উৎসব থেকে শুরু করে স্পেনের মধ্যরাতে ১২টি আঙুর খাওয়ার অদ্ভুত প্রথা, ব্রাজিলের সমুদ্রসৈকতে সাদা পোশাকে ঢেউ ডিঙানো এবং থাইল্যান্ডের সংক্রানে জল উৎসব—সবই উঠে এসেছে এখানে।
পহেলা বৈশাখে কেন নেই ‘আধুনিক গান’?পহেলা বৈশাখে বাঙালির নাগরিক মন পল্লীগীতির দিকে ছুটে যায়। কিন্তু এই নাগরিক উদযাপনে সে মনে করে না তার একান্ত আপন আধুনিক গানকে। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সুবীর নন্দীকে বর্ষবরণের উদযাপনে কেন আনা হয় না? আধুনিক গানের জন্মই বা হলো কীভাবে?
১৩ এপ্রিলকে কীভাবে ভুলবে বাংলাদেশ?১৯৯৭ সালের ৯ এপ্রিল বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করা আর ১৩ এপ্রিল আইসিসি ট্রফি জয়; আনন্দ তাই বাঁধ ভেঙেছিল। রাস্তায় তারুণ্যের মিছিল আর রঙ খেলা সেদিন ছুঁয়ে গিয়েছিল সবাইকে। বাড়ির আপাত গম্ভীর মুরুব্বির মুখেও ছিল হাসি। তৃপ্তির হাসি। ওই রকম সময় আসলেই আর আসেনি বাংলাদেশে।