সংসদ ভবন

পরীক্ষা স্থগিত থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ–শিক্ষার্থীরা কী চায়?
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। সারাদিন ধরে বিক্ষোভ হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে। সংসদ ভবনের সামনে আন্দোলন ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। সব মিলিয়ে কেমন ছিল শিক্ষার্থীদের বিক্ষোভ? তাদের দাবি কী? পরবর্তী কর্মসূচি কী?

‘জুলাইয়ের চেতনা বিক্রি করা ব্যক্তিরা এখন রিকশায় নয়, প্রাডোতে ঘোরেন’
সরকারি দলের (বিএনপি) সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু (ময়মনসিংহ-১০) বলেছেন, যারা ‘জুলাইয়ের চেতনা’ বিক্রি করেন, তারা একসময় রিকশায় চড়লেও এখন প্রাডো গাড়িতে ঘোরেন। আজ বৃহস্পতিবার সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে।

সংসদের সাউন্ড সিস্টেমে চরম অনিয়ম: চিফ হুইপ
নূরুল ইসলাম বলেন, “এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চলমান অধিবেশন ব্যাহত না করতে তা অধিবেশন শেষে কার্যকর করা হবে।”

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত হত্যাকাণ্ডের বিচারের দাবি করছে, সেই বিষয়ে আমি আগেও বলেছি-তাহলে তো মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার কারণে, যদি এখন কেউ মামলা নিয়ে আসে।”

সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেটের পীড়ায়’ চিফ হুইপ
সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের চিফ হুইপ বলেন, “পানির সমস্যা বেশি। আমরা গত দুই-তিনদিন ঘোলা পানি পেয়েছি। এ কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। ঘোলা পানির সমাধানের জন্য আমরা সরকারকে বলব।”

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু
বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে বেলা ১১টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়।

তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান শুরু হয়।

যেসব আর্থিক সুবিধা পান এমপিরা
জাতীয় সংসদের এক জন সদস্য (এমপি) মাসিক সম্মানীসহ নানা ভাতা পেয়ে থাকেন। ১৯৭৩ সালের একটি আইনের আওতায় তাদের জন্য এসব সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন সময়ে এই আইন সংশোধন করে তাদের সম্মানী ও ভাতা বাড়ানো হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় জনস্রোত
নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী আর দুইবার বিরোধী দলীয় নেতার আসনে বসা খালেদা জিয়া কোনো নির্বাচনে হারেননি।

মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। বাংলাদেশের পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি আজ বেলা ১১টার দিকে বের হয়।

শোকাহত বিএনপির নেতা-কর্মীরা
না ফেরার দেশে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রিয় নেত্রীর চলে যাওয়া মেনে নিতে পারছে না বিএনপির নেতাকর্মীরা। তারা শোকাহত। ৩১ ডিসেম্বর (২০২৫) বেলা দুটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

নির্বাচনের সময় এক লাখ সেনা সদস্য মাঠে নামানো হবে
নির্বাচন ভবন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সংবাদ সম্মেলনের আয়োজন (২১ ডিসেম্বর ২০২৫) করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ভিডিও: হাসান জোবায়েদ সজিব

হাদিকে হত্যা করে খুনি কীভাবে পালিয়ে যায়? প্রশ্ন হাদির সমর্থকের
দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় ওসমান হাদির জানাজা। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। এরপর হাদির সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। ছবি: মাহিন আরাফাত ও তারিক সজীব

জানাজার আগে হাদির বড় ভাই যা বললেন
দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় ওসমান হাদির জানাজা। তাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ লাখো মানুষ অংশ নেন। সেখানে কথা বলেন হাদির বড় ভাই

‘সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আবারও পুরুষ শাসন কায়েম’
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হক চরচার সাথে বিশেষ সাক্ষাৎকারে কমিশনের রিপোর্টসহ নানা বিষয়ে কথা বলেছেন।



