রুহুল কবির রিজভী

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে।’’ ঢাকার শিল্পকলা এক

বিএনপির সামনে চ্যালেঞ্জ আছে, তবে কাজ থেমে নেই: রিজভী
ছয় মাস পূর্ণ হলো। এই ছয় মাসে এই কাজগুলোর কী অগ্রগতি, সেটা নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা ব্রিফিং করেছি। সেখানে কতটুকু অগ্রগতি হয়েছে, তার কথা বলা হয়েছে। কিছু কিছু (ক্ষেত্রে) লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কাজ হয়েছে।

দেশের জ্বালানি সংকটের পেছনে গভীর চক্রান্ত রয়েছে: রিজভী
সরকারের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতার কারণে লোডশেডিং এবং গ্যাসের চাপ-সংক্রান্ত সমস্যা সমাধান সম্ভব হয়েছে বলে জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, দলটির গঠনতন্ত্রের ৭ (খ) (৬) ধারা অনুযায়ী তাকে এই পদে মনোনয়ন

স্বার্থ ও শর্ত ছাড়া ভারতের আমন্ত্রণ স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী
কোনো ধরনের স্বার্থ ও শর্ত ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণভাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানালে সরকার সেটিকে স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

রিজভী নাকি সালাহউদ্দিন, কে বিএনপির নতুন মহাসচিব?
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে যাওয়া প্রায় নিশ্চিত হওয়ার পর বিএনপির ভেতরে এখন সবচেয়ে বড় প্রশ্ন- দলের পরবর্তী মহাসচিব কে? আলোচনায় আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণে

হাসিনার বক্তব্য ভারতীয় নীতিনির্ধারকদের ‘পরিকল্পিত উদ্যোগের’ অংশ: রিজভী
ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পিত উদ্যোগের অংশ হিসেবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে গ্লোবাল জার্নালিস্টস ক্লাব অব সাউথ এশিয়ার একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

নতুন একটি দলের নেতারা শেখ হাসিনার ভাষা অনুসরণ করছে: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে যে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষার সংস্কৃতি চালু করেছিলেন, বর্তমানে একটি নতুন দলের নেতারা সেই একই ধারার পুনরাবৃত্তি করছেন।

বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং এত মানুষের প্রাণহানি ঘটেছে।”

গণতন্ত্র রক্ষায় তরুণদের সতর্ক থাকার আহ্বান রিজভীর
রিজভী বলেন, “আমাদের সব জানালা খোলা রাখতে হবে। শহীদরা নীরবে আমাদের স্মৃতিতে ফিরে আসবেন এবং আমাদের অনুপ্রাণিত করবেন, যাতে কোনো মিথ্যা স্বপ্ন আমাদের মনে শিকড় গাড়তে না পারে।”

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী
রিজভী আরও বলেন, “বহুদিন সংগ্রামের মধ্য দিয়ে নির্বাচিত সরকার এসেছে। মানুষের প্রত্যাশা অনেক এই সরকারের কাছে। সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি জাতীয়তাবাদী শব্দ আছে।

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

সরকারের বিরুদ্ধে এখনও চক্রান্তের জাল বিস্তারের চেষ্টা চলছে: রিজভী
সরকারের বিরুদ্ধে নানাভাবে এখনও চক্রান্তের এক বিরাট জাল বিস্তার করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

অনেক ‘গুপ্ত চাঁদাবাজ’ জামায়াতে আশ্রয় নিয়েছে, অভিযোগ রিজভীর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অনেক ‘গুপ্ত চাঁদাবাজ’ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ‘চাঁদাবাজদের’ প্রশ্রয় দেয়।

শ্রমিকদের ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা এবং বিদ্যুৎ খাতের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। এসব বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকার দেবে।”

টিকাবিরোধী প্রচার, স্বাস্থ্যখাতে অবহেলায় হামের ঝুঁকি বেড়েছে: রিজভী
টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার ও স্বাস্থ্যখাতে অবহেলার কারণে হামের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি
আরিফুর রহমান জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কয়দিন পর তারা বলবে, গোলাম আজম স্বাধীনতার ঘোষক: রিজভী
রুহুল কবির রিজভী বলেছেন, “আজ কোন মুখে, কোন দূরভিসন্ধি নিয়ে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছেন? যারা এসব কথা বলছে, কয়দিন পর হয়তো তারাই বলবে, গোলাম আজম সাহেবই ছিলেন স্বাধীনতার ঘোষক। কারণ, মিথ্যা বলতে তারা কখনোই পিছপা হয় না।”

১৭ বছর পর ফিরছেন তারেক রহমান, নিরাপত্তায় যা থাকছে
তারেক রহমানের নিরাপত্তায় সরকার এবং বিএনপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে নিয়োগ দিয়েছে বিএনপি।

রিজভীর বক্তব্য অসত্য, আমি এমন কিছু বলিনি: ডিএমপি কমিশনার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীকে ‘শিবিরের লোক’ বলে ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।


