বান্দরবান

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং যেকোনো সময় ঝুঁকির শঙ্কা বেড়েছে। এই অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

গণভোটে মানুষ হয়তো অন্ধের মতো ভোট দেবে
সাংবাদিক শাকিল আনোয়ার ভোটের মাঠ দেখতে গেছেন রংপুর, খুলনা, যশোর, বরিশাল, কক্সবাজার, বান্দরবান ও সুনামগঞ্জে। কথা বলেছেন প্রান্তিক ভোটারদের সাথে। তারা সবাই একবাক্যে বলেছেন, ভোট দিতে অবশ্যই যাবেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়া তাদের জন্য যত সহজ ততটাই কঠিন গণভোটে হ্যাঁ বা না।

বান্দরবানে কেএনএর ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার রেং তলাং এলাকায় বম পার্টির (তথাকথিত কেএনএ) একটি প্রশিক্ষণ ঘাঁটিতে বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আজ বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।



