পেট্রল

জ্বালানি সংকটেও পেট্রলের দাম কমাল পাকিস্তান
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় জনরোষ কমাতে এক মাসের জন্য গণপরিবহন বিনামূল্যে ব্যবহারের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে পেট্রলের দাম কিছুটা কমানো হলেও ডিজেলের চড়া দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এ সংকট মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশও জ্বালানির দাম বাড়াতে বাধ্য হচ্ছে।

কোটা ও সমন্বয়হীনতায় জ্বালানি তেলে ‘অস্থিরতা’
বর্তমান জ্বালানি সংকট মূলত আমদানির অভাব নয়, বরং এটি একটি সম্পূর্ণ প্রশাসনিক এবং ব্যবস্থাপনাগত ব্যর্থতাজাত সংকট। সরকার যদি গত বছরের ‘কোটা পদ্ধতি’ থেকে সরে এসে বর্তমানের বর্ধিত চাহিদা অনুযায়ী সরবরাহ না বাড়ায়, তবে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে।

‘পেট্রোল পাম্পের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে’
গত ১৫ মার্চ থেকে জ্বালানি বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা তুলে নেয় সরকার। তবুও ঈদের ছুটিতে ঢাকার বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঢাকার বাইরে অনেক জায়গায় তেল না থাকায় বিপাকে পড়েছে অনেককে।

অকটেন-পেট্রলের সরবরাহ ১০ শতাংশ বাড়াল বিপিসি
দেশের জনগণের চাহিদা বিবেচনা করে বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, পর্যাপ্ত মজুতের দাবি বিপিসির
দেশে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে যানবাহনভিত্তিক দৈনিক বিক্রির একটি সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি। সংস্থাটি জানিয়েছে, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং অযথা অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করতে গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জ্বালানি তেলের দাম লিটারে কমেছে ২ টাকা
এর আগে, ২০২৪ সালের মার্চ থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করে আসছে।

ময়মনসিংহ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন
ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ বুধবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের মৃত্যু
স্বামী ফরিদ মিয়া গত বুধবার রাত ৩টার দিকে স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয়জনের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। ফরিদ মিয়া পেশায় একজন পিকআপ চালক।


