তদন্ত কমিটি

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

সংসদে কেনাকাটায় অনিয়ম তদন্তে কমিটি
সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম।

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যান বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া এক বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হওয়ায় ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার সময় তাদের দায়িত্বে অবহেলার তথ্য পেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দুর্নীতির অভিযোগ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, “কমিটি অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।”

নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাড ব্যবহারের কারণেই মেট্রোরেলের দুর্ঘটনা
গত বছরের ২৬ অক্টোবর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামের একজন পথচারী নিহত হন।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১৮২ জনের মরদেহ উত্তোলন শুরু রোববার
সিআইডির কর্মকর্তারা বলছেন, অজ্ঞাত ১৮২ শহীদের পরিচয় উদঘাটনে এই ডিএনএ সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ হবে একটি ঐতিহাসিক ও মানবিক দায়িত্ব। উত্তোলন কাজ শুরু হওয়ার মাধ্যমে পরিচয় নিরূপণের গুরুত্বপূর্ণ ধাপ অগ্রসর হলো।

পাকিস্তানে কারখানায় বিস্ফোরণ, নিহত ১৫
পাকিস্তানের জরুরি পরিষেবা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, শুক্রবার সকালে একটি কারখানার বয়লার বিস্ফোরিত হওয়ার পর এই ঘটনা ঘটে। যার ফলে ভবন এবং আশেপাশের কাঠামো ধসে পড়ে।

‘মার্চ টু গোপালগঞ্জে’ সংকট বাড়ে: তদন্ত কমিশন
চলতি বছর ১৬ই জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে গুলিতে পাঁচজনের মৃত্যু হয়। ওই ঘটনার পর সরকার সাবেক একজন বিচারপতিকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করে।

জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিমান বন্দরে আগুনের কারণ অনুসন্ধানে তুরস্কের বিশেষজ্ঞ দল ঢাকায়
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তুরস্কের এই সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সহযোগিতা দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে এবং তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে।



