
ব্রাজিলের রেসিফে শহরে ঐতিহ্যবাহী গালো দা মাদ্রুগাদা উৎসবে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল মোরগের ভাস্কর্যের নিচে সংগীত, নাচ ও বর্ণিল শোভাযাত্রায় মুখরিত হয়ে ওঠে পুরো নগরী। এ বছর উৎসবের মূল বার্তা ছিল পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীবাশ্ম জ্বালানির বিরোধিতা।

সেন্টমার্টিনে আগামী ৯ মাসের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ করা হয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত টানা ৯ মাস পর্যটকরা এই দ্বীপে ভ্রমণ করতে পারবেন না।

কলম্বিয়ার টাটাকোয়া মরুভূমিতে পাওয়া গেল মায়োসিন যুগের ১ কোটি ৩০ লাখ বছর পুরোনো এক কচ্ছপের সম্পূর্ণ ফসিল! স্থানীয় কৃষকরা হুইলা অঞ্চলে এটি খুঁজে পায়। সম্পূর্ণ খুলি ও খোলসযুক্ত এই ফসিলটির নাম রাখা হয়েছে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার নামের সাথে মিলিয়ে।

প্রদর্শনীতে ৬ কোটি ৬০ লাখ বছর আগের সেই বিশাল উল্কাপাতের ঘটনা তুলে ধরা হয়েছে, যা পৃথিবীর অধিকাংশ প্রাণীকুলকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। তৈরি করেছিল স্তন্যপায়ী প্রাণীদের উত্থানের মঞ্চ এবং শেষ পর্যন্ত মানুষের আবির্ভাব সম্ভব করেছিল।