ক্রিসমাস

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম
১৮ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তার প্রত্যাবর্তনকে বড় রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছে দেশি-বিদেশি গণমাধ্যম।

পাঁচ তারকায় বড়দিন
বড়দিন উপলক্ষে রাজধানীর দুই পাঁচ তারকা হোটেল—প্যান প্যাসিফিক সোনারগাঁও ও ইন্টারকন্টিনেন্টালে নানা আয়োজন।

ফুল ছাড়া বড়দিন!
প্রতি বছর বড়দিনে ফুলের দোকানগুলোতে ক্রেতার ভিড় থাকে। কিন্তু নানা কারণে এবার রাজধানীর শাহবাগে ফুলের দোকানগুলো প্রায় ফাঁকা।

২৫ ডিসেম্বর কেন ক্রিসমাস পালন করে না রাশিয়া?
বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ২৫ ডিসেম্বর ক্রিসমাস পালন করা হয়, তবে ব্যতিক্রম রাশিয়া। দেশটিতে এই উৎসব আসে আরও দুই সপ্তাহ পরে, ৭ জানুয়ারি। তখন আলো ঝলমলে উচ্ছ্বাসের বদলে পরিবেশ থাকে শান্ত, রাস্তাঘাটে নিস্তব্ধতা, আর উৎসবটি যেন আনন্দের চেয়ে বেশি এক ধরনের বিরতি।

জাপানে সান্তা ক্লজ সেজে পেঙ্গুইনের সঙ্গে সাঁতার
জাপানের রাজধানী টোকিওর এক অ্যাকোরিয়ামে দেখা গেল বিচিত্র দৃশ্য। বড়দিনের আমেজ ছড়িয়ে দিতে এক কর্মী সান্তা ক্লজ সেজে অ্যাকোরিয়ামের ট্যাঙ্কে ডুব দিয়ে দর্শনার্থীদের চমকে দেন।

উৎসবের বড়দিনে
বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। আগের রাত থেকেই উপাসনালয়গুলোতে উৎসবের আমেজ। তেজগাঁও হলি রোজারি চার্চ থেকে ২৪ ডিসেম্বর (২০২৫) রাতে ভিডিও করেছেন মাহিন আরাফাত

হোম অ্যালোন সিনেমার বাড়ি বানিয়ে গিনেস রেকর্ড
লস অ্যাঞ্জেলেসে হোম অ্যালোন সিনেমার ম্যাককালিস্টার বাড়ির ২৫ ফুট উঁচু জিঞ্জারব্রেড সংস্করণ গিনেস রেকর্ড গড়েছে। ডিজনি ও হুলু সিনেমাটির ৩৫তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ ভোজ্য উপাদান দিয়ে এই স্থাপনাটি তৈরি করে। বড়দিনের আনন্দের পাশাপাশি ‘টয়েস ফর টটস’ কর্মসূচিতে খেলনা দানে উৎসাহিত করা হয় দর্শকদের।

আমাজনের শিশুদের জন্য ব্যতিক্রমী সান্তা
বড়দিন উপলক্ষে ব্রাজিলের আমাজনে নৌকায় করে দুর্গম জনপদে পৌঁছান সান্তা ক্লজ। তিনি শিশু ও অভিভাবকদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিয়ে উপহার বিতরণ করেন। ১৯৯৮ সাল থেকে এই উদ্যোগের মাধ্যমে নদী তীরবর্তী এলাকাগুলোতে বড়দিনের হাসি পৌঁছে দেওয়া হচ্ছে।

বড়দিন আসার আগে উৎসবমুখর শিকাগো
দরজায় কড়া নাড়ছে বড়দিন। এর আগে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ‘বাতাসের শহর’ হিসেবে খ্যাত শিকাগো। বড়দিনের আলোকসজ্জা আর ক্রিসমাস ট্রিতে সেজে উঠেছে পুরো শহর। দেখলে মনে হয় কোনো স্নো গ্লোব থেকে বেরিয়ে আসা এক বাস্তব দৃশ্য।



