উপহার

চীনে বিয়ে করা কেন কঠিন
বাংলাদেশে যেমন মেয়েকে বিয়ে দিতে গেলে কন্যাপক্ষের গলার কাঁটা হয়ে ওঠে যৌতুক, চীনের বিয়ের বাজারের অন্যতম সমস্যা এই ব্রাইড প্রাইস বা কনেকে বিয়ের জন্য দিতে হয় অর্থ। সম্প্রতি চীনে শিশু জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এই ব্রাইড প্রাইস বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

খুদে ড্রেসিং ও ডাইনিং টেবিল, শহীদ মিনার আরও কত কী!
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিজের হাতে তৈরি মিনিয়েচার উপহার সামগ্রী বিক্রি করেন প্রকাশ বড়ুয়া। এসব পণ্য আগে তৈরি করতেন সখের বশে। গত দুই বছর ধরে বিক্রি করছেন।

নতুন বছর বা ঈদ–কোথাও নেই আগের সেই কার্ড
নিমন্ত্রণপত্র বা কার্ড ছাড়া আগে সামাজিক অনুষ্ঠান ও উৎসব চিন্তাও করা যেত না। কিন্তু আজকাল কার্ডের তেমন কদর নেই। ডিজিটাল দুনিয়ায় সবকিছুই হয় অনলাইনে, ওই নিমন্ত্রণ করাটাও। সংখ্যায় কম হলেও এখনো অনেকে কার্ড ছাপান, তবে হারিয়ে গেছে নতুন বছর কিংবা ঈদের কার্ড।

পোপের কাছে কি পৌঁছাবে এই ছবি?
তুরস্কের ঐতিহাসিক শহর ইজনিকের সিনি শিল্পী মেসুদে কুনেন তৈরি করেছেন বিশেষ সিরামিক মানচিত্র, যা তিনি উপহার দিতে চান পোপ লিওকে। ১৭০০ বছর আগে প্রথম ইকুমেনিক্যাল কাউন্সিল হওয়া শহরটিতে এই সফরকে ঘিরে গড়ে উঠছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তাই উপহারটি পোপের হাতে পৌঁছাবে কি না- এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।



