Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

তুরস্কে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৫: ৩৮
তুরস্কে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন

তুরস্কের রাজধানী আঙ্কারায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে গণহত্যা দিবস পালন করেছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে বাংলাদেশের নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহ‌ত‌্যাকে স্মরণ করে এই কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

তুরস্কের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Genocide Day in Turkey–2

Advertisement
Advertisement
Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াতসহ ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহত ও মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহিদদের রুহের মাগফিরাত ও শান্তি এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। পরে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. আকরাম আলী। এরপর ২৫ মার্চের বর্বরোচিত গণহ‌ত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান তার বক্তব্যে প্রজন্ম থেকে প্রজন্মকে নারকীয় ও বর্বরোচিত এই হত্যাযজ্ঞ সম্পর্কে অবহিত করে গণহত্যাকারী ও তাদের দোসরদের প্রকৃত পরিচয় তুলে ধরাই হোক গণহত্যা দিবসের দৃঢ় অঙ্গীকার মর্মে আলোকপাত করেন।

Genocide Day in Turkey–3

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যের শুরুতেই ২৫ মার্চের কালরাতে নিহত নিরস্ত্র বাঙালিসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্থানি হানাদার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চ লাইটকে পৃথিবীর বর্বরতম হত্যাযজ্ঞ হিসেবে অভিহিত করেন। এই গণহত্যা ছিল শুধু একটি জাতিকে দমন করার চেষ্টা নয়, বরং একটি সংস্কৃতি, একটি ভাষা, একটি জাতিসত্ত্বাকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা। কিন্তু বাঙালি জাতি কখনো মাথা নত করেনি। বরং এই নির্মম হত্যাযজ্ঞই আমাদের স্বাধীনতার সংগ্রামকে আরও তীব্র করে তোলে।

তিনি আরও বলেন, গণহত্যার এই ইতিহাস আমাদের শুধু শোকের নয়, এটি আমাদের শক্তির উৎস। এই ইতিহাস থেকে আমরা শিখি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, সত্যের পথে অটল থাকার প্রত্যয়।

শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয়: বাংলাদেশের রাষ্ট্রদূতআঙ্কারাগণহত্যা দিবস২৫ মার্চ১৯৭১বাংলাদেশ দূতাবাসতুরস্ক
সর্বশেষ
  • ১

    ওয়ার্ডে নেওয়া হয়েছে মেঘমল্লার বসুকে

  • ২

    কুষ্টিয়ায় সেতুর পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ

  • ৩

    দেশের পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

  • ৪

    ১৮তম ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে আজ

  • ৫

    ইরাকি ড্রোন হামলায় সৌদির তেলের পাইপলাইন বন্ধ

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।