Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

রাজনীতির উত্তাপ থেকে দূরে ‘অনেকটা স্বস্তিতে’ মির্জা আব্বাস

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১: ০৫
রাজনীতির উত্তাপ থেকে দূরে ‘অনেকটা স্বস্তিতে’ মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তবে কবে তিনি দেশে ফিরবেন সে ব্যাপারে নিশ্চিত কিছু এখনো জানা যায়নি। দলীয় ও পরিবারের মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানসিকভাবে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা ‘অনেকটা স্বস্তিতে’ আছেন।

Advertisement
Advertisement
Advertisement

গত ১১ মার্চ ইফতারের সময়ে শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশের নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে দ্রুত মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরে ১৫ মার্চ অবস্থার অবনতি হলে বোর্ডের সিদ্ধান্তে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এই হাসপাতালটিকে ঘিরেও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। কারণ, এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। যিনি মির্জা আব্বাসের নির্বাচনী আসনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ছিলেন। তার মৃত্যুকে ঘিরে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়ায়।

Advertisement
Advertisement
Advertisement

সেই প্রেক্ষাপটে অনেকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতকে টানছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্যও দেখা গেছে যে, ‘ভাগ্যের পরিহাসে’ একই হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাস। কেউ কেউ তার সুস্থতা কামনা করলেও, কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে।

সুপার স্পেশালাইজড হাসপাতাল নিজেই আইসিইউতেspecialized

এদিকে, দলীয় ও পারিবারিক ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, শারীরিক অবস্থার উন্নতির পাশাপাশি মানসিকভাবেও এক ধরনের স্বস্তির সময় পার করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সরাসরি নাম না নিলেও তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গেকে টেনেছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিদ্বন্দ্বিতা দেশজুড়ে আলোচিত ছিল। এই প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাসের অসুস্থতা নিয়েও দলীয় নেতা-কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

দলীয় নেতারা বলছেন, দেশের বাইরে থাকাটা মির্জা আব্বাসের জন্য কেবল চিকিৎসাগত প্রয়োজন নয়, এটি তাকে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন থেকে খানিকটা দূরে থাকার সুযোগও দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চরচাকে বলেন, “রাজনীতিতে শিষ্টাচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেক বিরোধীপক্ষ থাকবে, শিষ্টাচার মেনে সেই বিরোধিতা জরুরি। যা নির্বাচনকালীন অনেকেই, বিশেষ করে একজন ভুলে গিয়েছিলেন। একরকম বুলি করেছেন প্রতিনিয়ত।”

নাম প্রকাশ না করার শর্তে মির্জা আব্বাসের পরিবারের একজন সদস্য চরচাকে বলেন, “আমরা তো দেখেছি, সেসময় তিনি কীভাবে স্ট্রেসের মধ্যে ছিলেন। এগুলা উনাকে এফেক্ট করেছে। অন্তত আলহামদুলিল্লাহ, বিদেশে এসে সেসব ডার্টি ব্যুলিংয়ের শিকার তিনি হচ্ছেন না। ইটস কোয়ায়েট ভিজিবল যে, তিনি এখন মেন্টালি বেশ স্ট্যাবল আছেন। স্বস্তিতে আছেন।”

কম্পিউটার কিনতে চান? খবর আছে!ryans 4

‘পজেটিভ সাইন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন চরচাকে বলেন, “আমি নিয়মিত চিকিৎসকদের থেকে উনার আপডেট নিই। তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটারগুলো পজিটিভ সাইন দিচ্ছে। বলা যায় যে, উনার অবস্থা অনেকটা উন্নতির দিকে।”

দেশে কবে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ব্রেইনের বিষয় তো, তাই একটু সময় লাগবে।”

মির্জা আব্বাসের শারীরিক উন্নতির বিষয়ে আরও স্পষ্ট করে জানান সিঙ্গাপুরে অবস্থানকারী তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল। চরচাকে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ তিনি এখন অনেকটা সুস্থ আছেন। প্রতিদিন থেরাপিও দেওয়া হচ্ছে। গত সপ্তাহে বেডের মধ্যেই তিনি উঠে বসেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উনাকে বেড থেকে চেয়ার বসিয়েছেন চিকিৎসকরা। টুকটাক কথা বলতে পারেন। এটা পজিটিভ সাইন।”

হাসপাতালে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সবসময় রয়েছেন বলে জানান সোহেল।

বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুর সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন বলে জানান সোহেল।

কয়েকদিন আগে নজরুল ইসলাম খানও মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনিও বর্তমানে চিকিৎসার জন্য সেখানে রয়েছেন।

বিষয়: রাজনীতিবিএনপিহাসপাতালসিঙ্গাপুর
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে