Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

এই মাসেই আসছে ডিজিটাল ব্যাংক, শুরুতেই ১২-১৩টি!

রেজাউল করিম

রেজাউল করিম

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৫: ৩১
এই মাসেই আসছে ডিজিটাল ব্যাংক, শুরুতেই ১২-১৩টি!
ছবি: সংগৃহীত

অবশেষে দেশের আর্থিক ব্যবস্থায় যুক্ত হচ্ছে ডিজিটাল ব্যাংক। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই ব্যাংকগুলো অনুমোদন পেতে যাচ্ছে। শুরুতেই ১২ থেকে ১৩টি ডিজিটাল ব্যাংককে অনুমোদন দেওয়া হবে। নীতিগত প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement

খাত বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল ব্যাংকের মাধ্যমে দেশের আর্থিক খাতে প্রযুক্তিনির্ভর সেবার নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। তবে এই প্রশ্নও উঠছে যে, দেশের ব্যাংকিং খাতের যে ভঙ্গুর অবস্থা, তাতে নতুন ব্যাংক চালু হলে সেটা অর্থনীতির জন্য কতটা ইতিবাচক হবে?

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালু হলে গ্রাহকদের ব্যাংকিং লেনদেনের জন্য আর সরাসরি কোনো শাখায় উপস্থিত হতে হবে না। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আমানত রাখা, ঋণ নেওয়া কিংবা যেকোনো সেবা পাওয়া যাবে স্মার্টফোন ও ইন্টারনেটের মাধ্যমে। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে এসে সম্পূর্ণ ক্যাশলেস বা নগদ অর্থবিহীন আর্থিক লেনদেনকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজিটাল ব্যাংকের অনুমোদনের বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগস্টের শেষের দিকে; অর্থাৎ, চলতি মাসেই অনুমোদন দেওয়া হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র চরচাকে বলেন, “বর্তমানে আবেদনগুলোর শেষ মুহূর্তের মূল্যায়ন চলছে। লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যারা সব ধরনের ব্যাংকিং ও প্রযুক্তিগত শর্ত সঠিকভাবে পূরণ করতে পেরেছে, তাদেরকেই মূলত চূড়ান্ত অনুমোদনের জন্য বিবেচনা করা হচ্ছে।”

ইসলামী ব্যাংক নিয়ে শুধু ‘হচ্ছে-হবে’, কিন্তু কবে?islami-bank-main-building

ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করেছে কারা

দেশের প্রায় ১২ থেকে ১৩টি শীর্ষস্থানীয় ব্যাংক, মোবাইল সেবাদাতা ও করপোরেট প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করেছে। এর মধ্যে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লাইসেন্স পাওয়ার আবেদন জমা দিয়েছে ‘বিকাশ ডিজিটাল ব্যাংক’ নামে। নিজস্ব বিশাল গ্রাহক নেটওয়ার্ক ও প্রযুক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোম্পানিটি আরও বড় পরিসরে বাজারে আসতে চাচ্ছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা সংস্থা নগদও কার্যক্রম চালুর আবেদন জানিয়েছে। তারা আবেদন করেছে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে। প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সরাসরি আধুনিক আর্থিক খাতে যুক্ত করার বিশাল পরিকল্পনা রয়েছে তাদের প্রস্তাবে।

টেলিকম খাতের প্রতিষ্ঠান রবি তাদের ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর জন্য ‘বুস্ট-রবি’ নামে আবেদন জমা দিয়েছে।

এ ছাড়া আরেক মোবাইল অপারেটর বাংলালিংক ও শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপ যৌথ উদ্যোগে ‘নোভা ডিজিটাল ব্যাংক’ নামে আবেদন করেছে। টেলিকম ও বাণিজ্যিক খাতের যৌথ অভিজ্ঞতাকে পুঁজি করে গ্রাহকদের জন্য নিরাপদ ও দ্রুতগতির ব্যাংকিং সেবা নিশ্চিত করার রূপরেখা রয়েছে তাদের আবেদনে।

শিল্প খাতের অন্যতম বড় নাম আকিজ গ্রুপ ‘মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে একটি শরিয়াহভিত্তিক ডিজিটাল ব্যাংক চালুর আবেদন জমা দিয়েছে। আবেদনপত্রে কোম্পানিটি উল্লেখ করেছে, ইসলামী ব্যাংকিংয়ের নীতি মেনে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উদ্ভাবনী আর্থিক সেবা দেওয়াই তাদের উদ্দেশ্য।

ক্ষুদ্রঋণ দাতা সংস্থা আশা (এএসএ) এবং আরও কয়েকটি সংস্থা যৌথ উদ্যোগে ‘মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে একটি প্রস্তাব জমা দিয়েছে। ক্ষুদ্রঋণের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে সারা দেশে ব্যাংকিং নেটওয়ার্ক চালু করতে চায় এনজিওটি।

বাণিজ্যিক ব্যাংকিং খাতের একাধিক বড় প্রতিষ্ঠান ও আর্থিক খাতের ১৬ জন স্টেকহোল্ডার মিলে ‘৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে একটি স্বতন্ত্র ডিজিটাল ব্যাংকের জন্য লাইসেন্সের আবেদন করেছে। তারা বলছে, দেশের উদীয়মান তরুণ ও উদ্যোক্তা শ্রেণির জন্য ক্যাশলেস ও অনলাইন ব্যাংকিং সেবা নিশ্চিত করা তাদের মূল লক্ষ্য।

পেপ্যাল সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংকbangladesh bank

দেশের প্রায় ২২টি ক্ষুদ্রঋণ দাতা সংস্থা বা এমএফআই একসঙ্গে মিলে ‘আমার ডিজিটাল ব্যাংক’ নামের ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে।

যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথ উদ্যোগ এবং প্রবাসীদের আর্থিক অন্তর্ভুক্তির পরিকল্পনা নিয়ে গঠিত একটি কনসোর্টিয়াম ‘ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে আবেদন জমা দিয়েছে। এর অন্যতম প্রধান উদ্যোক্তা অংশীদারদের মধ্যে রয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব ও চ্যানেল আই-এর পরিচালক শাইখ সিরাজ।

আন্তর্জাতিক ও বাণিজ্যিক অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি অপর একটি প্ল্যাটফর্ম ‘ডিজিটাল ব্যাংকিং অব ভুটান’ নামে লাইসেন্সের জন্য আবেদন করেছে। এটি মূলত ভুটানের প্রথম ও শীর্ষস্থানীয় ডিজিটাল-ফার্স্ট ব্যাংক ‘ডিকে ব্যাংক’-এর একটি কোম্পানি। তারা বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়।

বড় ঋণের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংকbangladesh bank

কৃষি ও পল্লি অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে একটি বিশেষায়িত প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাপ ব্যাংক-ফারমার্স’ নামে লাইসেন্স পাওয়ার আবেদন করেছে। দেশের কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও গ্রামীণ খাতের আর্থিক চাহিদা সহজ উপায়ে পূরণে কাজ করতে চায় এই ব্যাংকটি।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান আইটি সলিউশন লিমিটেড ‘উপকারী ডিজিটাল ব্যাংক’ নামে ব্যাংকিং কার্যক্রম শুরুর জন্য আবেদন করেছে।

এর বাইরে আরেকটি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করেছে। তবে সেটির নাম জানা যায়নি।

তবে দেশের ব্যাংকিং খাতের ভঙ্গুর অবস্থায় নতুন আরও ব্যাংকের অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, বাংলাদেশের ছোট অর্থনীতিতে আরও ব্যাংক চালু হলে সেটা অর্থনীতির জন্য ভালো না-ও হতে পারে। তার চেয়ে বরং ভালো হয়, প্রচলিত ব্যাংকগুলোকে ডিজিটালে রুপান্তর করা।

এ নিয়ে কথা হয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে। তিনি চরচাকে বলেন, “দেশে বর্তমানে চালু থাকা প্রচলিত ব্যাংকগুলোর অবস্থা ভালো নয়। আর দেশের অর্থনীতিও ছোট। এই ছোট অর্থনীতির দেশে এতগুলো ব্যাংক, এটা খুবই বেশি। তারপর আবার যদি নতুন ব্যাংক আসে, তাহলে একই ডিপোজিট সবার মধ্যে ভাগ হবে। অর্থাৎ, দেশের অর্থ একই থাকল, কিন্তু অর্থ রাখার ব্যাংক বেড়ে গেল, একেকটি ব্যাংকের তারল্য কমে গেল। এটা খুব ইতিবাচক হবে বলে আমি মনে করি না।”

বাংলাদেশ ব্যাংকে ‘ব্যবসায়ী গভর্নর’, আগে ছিলেন কারাbangladesh bank

লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে

বাংলাদেশ ব্যাংকের ‘ডিজিটাল ব্যাংক স্থাপন বিষয়ক গাইডলাইনস: ভার্সন-২’ অনুযায়ী, একটি ডিজিটাল ব্যাংকের অনুমোদনের আগে যেসব দিক দেখা হবে –

১. ন্যূনতম পরিশোধিত মূলধন বা পেইড-আপ ক্যাপিট্যাল হতে হবে ৩০০ কোটি টাকা। এই টাকা পুরোটাই আসবে উদ্যোক্তাদের নিজস্ব অর্থ থেকে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত কোনো ঋণ নিয়ে এখানে টাকা দেওয়া যাবে না। প্রত্যেক স্পন্সরের অন্তত ৫০ লাখ টাকার শেয়ার থাকতে হবে।

২. আবেদনকারী স্পন্সরদের অন্তত ১০ বছরের ব্যবসায়িক ও প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৫ বছর হতে হবে অ্যাপ-ভিত্তিক ব্যাংকিং সেবা, ইলেকট্রনিক মানি ইস্যুয়ার (ইএমআই), ফিনটেক বা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে।

৩. প্রাতিষ্ঠানিক স্পন্সরের ক্ষেত্রে অন্তত ৩ বছরের চলমান ব্যবসার অডিটেড বা নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা দিতে হবে। কোনো খেলাপি ঋণগ্রহীতা, দেউলিয়া ঘোষিত ব্যক্তি, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কিংবা আর্থিক অনিয়মে যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান স্পন্সর হতে পারবেন না।

৪. কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ডিজিটাল ব্যাংকের স্পন্সর হতে পারবে না।

৫. পরিচালনা পর্ষদের অন্তত ৫০ ভাগ সদস্যকে প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং, উদীয়মান প্রযুক্তি, ক্লাউড, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার আইন বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। বাকি সদস্যদের ব্যাংকিং, ই-কমার্স, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান ও রেগুলেশন বিষয়ে অভিজ্ঞ হতে হবে।

৬. ব্যাংকটির যেহেতু কোনো শাখা, উপশাখা কিংবা নিজস্ব এটিএম বুথ থাকতে পারবে না, তাই আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা, ডিজিটালাইজড ড্যাশবোর্ড, টিয়ার-থ্রি ডেটা সেন্টার এবং দেশের মধ্যে অবস্থিত ক্লাউড অবকাঠামোর সুনির্দিষ্ট নকশা ও আইসিটি পরিকল্পনা জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।

বিষয়: কেন্দ্রীয় ব্যাংকডিজিটালবাংলাদেশ ব্যাংকমোবাইল ব্যাংকিংঅর্থনীতি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে