Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের মাঠে ‘লাঙ্গলের’ অবস্থা কী?

তাসীন মল্লিক

তাসীন মল্লিক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২২: ১০
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের মাঠে ‘লাঙ্গলের’ অবস্থা কী?

দলের বিভক্তি নিয়ে নানা নাটকীয়তার পরও ‘লাঙ্গল’ প্রতীকের দখল ধরে রাখতে পেরেছে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে লাঙ্গল প্রতীকের প্রার্থীরা ৪০ থেকে ৭০টি আসন পাবে বলে আশা জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর। যদিও দেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসের আলোচিত–সমালোচিত প্রতীকটি এবারের ভোটের পথে নতুন এক প্রেক্ষাপটের সম্মুখীন।

Advertisement
Advertisement
Advertisement

‘লাঙ্গল’ নিয়ে ভোটের লড়াইয়ে অংশ নিতে ২২৪ জন প্রার্থী ত্রয়োদশ নির্বাচনের মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও ইতোমধ্যে ১৭ জন আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন। ছয়জন প্রার্থী আপিল শুনানির অপেক্ষায়, দুজন প্রার্থী উচ্চ আদালতের শরণাপণ্ন হবেন।

লাঙ্গলের প্রতিনিধিদের সামনে নতুন চ্যালেঞ্জ উচ্চ আদালতের একটি রুল। জুলাই অভ্যুত্থানে পতনের আগে আওয়ামী লীগ সরকার আয়োজিত তিনটি বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ার খেসারত হিসেবে এখন জাপার পদে পদে বিপত্তি। জাপা প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। আদালতের রুল, মনোনয়ন যাচাই–বাছাই, অভ্যন্তরীণ বিভক্তি এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত—সবকিছু মিলিয়ে জাপার নির্বাচনী যাত্রা এবার বেশ চ্যালেঞ্জিং।

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী চরচাকে বলেন, ‘‘যারা এই মামলাটা করেছেন, তারা জাপাকে ইলেকশন থেকে দূরে রাখতে চায়। তারা এই ইলেকশন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়।” রুলের শুনানিতে জাপা প্রার্থীরা বৈধ ঘোষিত হবেন বলে দৃঢ় আশা প্রকাশ করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

রুলটি হয়েছে গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে। ওই প্রজ্ঞাপনে জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামীলীগ এবং এর ভাতৃপ্রতীম সংগঠনগুলোর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। অভ্যুত্থানে পতনের আগে আওয়ামী লীগ আয়োজিত তিনটি নির্বাচনে অংশ নিয়ে কখনো সরকারের অংশ কখনো বিরোধী দলের ভূমিকা পালন করেছে জাপা।

মেটার নিয়ম ভেঙে নির্বাচনী প্রচার, শীর্ষে বিএনপিtarek monch 300ft

লাঙ্গল আপাতত কাদেরের

২০২৪ সালের ৫ আগস্টে সরকার পতনের পর দলের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হামলা-মামলার পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধে জর্জরিত হয় জাপা। নির্বাচনের আগে জাপার কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে গঠিত হয় জাপার নতুন একটি ধারা। যারা নিজেদের লাঙ্গল প্রতীকে প্রকৃত দাবিদার বলে আসলেও শেষ পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) জিএম কাদেরের জাপাকেই লাঙ্গল প্রতীক দিয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই–বাছাইয়ে জিএম কাদের অংশের প্রার্থীরাই লাঙ্গল প্রতীক পেয়েছেন। আর গত শনি ও রোববার বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানিতে জিএম কাদের অংশের প্রার্থীদের মনোনয়ন ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অপরাংশের নেতা মুজিবুল হক চুন্নুর কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে দাখিল করা মনোনয়নপত্রটি দলীয় মনোনয়নপত্রে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর ছিল না বলে বাতিল করা হয়।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টির মূল অংশটি জিএম কাদেরের অধীনে আছে। লাঙ্গল জিএম কাদেরের আছে এবং সেই অংশটি শক্তিশালী। আমরা চরম প্রতিকূলতার মধ্যেও ভীতিকর পরিস্থিতির মধ্যেও ২২৪টি আসনে প্রার্থী দিয়েছি।”

ইসি সূত্র জানা গেছে, ইসির ওয়েবসাইটে জাতীয় পার্টির যে তথ্য আছে, তার ওপর ভিত্তি করেই আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ছাড়া জিএম কাদেরের সাক্ষরে মনোনীত প্রার্থীদের লাঙ্গল প্রতীক দিতে জাপার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

ইসি সচিবালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে চরচাকে বলেন, “হাইকোর্টে লাঙ্গল মার্কা নিয়ে মামলা চলছে। তবে এ নিয়ে কোনো আদেশ নেই। এটা তাদের নিজেদের বিষয়। ইসির সার্ভারে জিএম কাদেরের সাক্ষর আছে। এখন আইন অনুযায়ী যেটা হয়, সেটাই ইসি ফলো করবে।”

নির্বাচনের আগে বিএনপির কতটা কাছে ভারতtarek and jaishankar

উত্তর আর দক্ষিণ-পশ্চিমে ঘিরে ছক

জাপা সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গে দলের ভোট ব্যাংক এবং সাতক্ষীরা অঞ্চলে নির্বাচনী ফলাফলের ইতিহাস মাথায় রেখে ভোটের মাঠে নামছে দলটি। এর সঙ্গে ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের ভোটারদের গন্তব্যও জাপার দিকেই ঝুঁকবে বলে আশা করছেন নেতারা। সুষ্ঠু নির্বাচন ও সমান সুযোগের পরিবেশ তৈরি হলে লাঙ্গলের প্রকৃত শক্তি কতটা, তার বাস্তব প্রতিফলন দেখা যাবে ভোটের ফলাফলে।

গতকাল ইসির আপিলে গিয়ে শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, “যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, আমি মনে করি ৪০ থেকে ৭০টি আসন পাব।” ভোটের প্রস্তুতি জানতে চাইলে তিনি চরচাকে দলের পুরোনো ভোট ব্যাংকের ওপর ভিত্তি করে জয়ের আশার কথা জানান।

চরচাকে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “রংপুর ও সাতক্ষীরায় আমাদের ভালো প্রার্থী রয়েছেন। সিলেটসহ কয়েকটি অঞ্চলে আমাদের প্রার্থীরা কাজ করছেন। সুষ্ঠু ভোট হলে জাপা অনেক জায়গায় ভালো করবে।”

আওয়ামী লীগ ভোটে অনুপস্থিত থাকায় তাদের ভোট জাপার পক্ষে যাবে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা একাত্তরের পক্ষের শক্তি হিসেবে ভোটে নেমেছি। একাত্তরের পক্ষের শক্তিরা আমাদের ভোট দেবে আশা করতেই পারি। এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলার কিছু নেই।”

বিষয়: জাতীয় পার্টিনির্বাচনজাতীয় সংসদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনীতিআদালতজুলাই-আগস্ট হত্যাকাণ্ড
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে