Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

‘হাওয়া’ থেকে ‘রইদ’: বাউল-ব্যান্ডের রসায়নে সিনেমার গানে হাওয়া বদল

তুহিন কান্তি দাস

তুহিন কান্তি দাস

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৯: ১৩
‘হাওয়া’ থেকে ‘রইদ’: বাউল-ব্যান্ডের রসায়নে সিনেমার গানে হাওয়া বদল

সহজিয়ার ‘রইদ’, মেঘদলের ‘হাওয়া’ কিংবা হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বীরভূমের মনিরুদ্দিন আহমেদের ‘আটটা বাজে দেরি করিস না’ অথাবা মাতান চাঁদ গোসাইয়ের লেখা কানাই দাস বাউলের গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’। হাওয়া থেকে রইদ চলচ্চিত্রের গানে চমক দেখাচ্ছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। যেন সিনেমার গানে হাওয়া বদল।

Advertisement
Advertisement
Advertisement

হাওয়া সিনেমার পর রইদেও দেখালেন জাদু। দুই চলচ্চিত্রের মোট ৫টি গান যথারীতি বাংলা চলচ্চিত্রের সংগীতে নতুন করে প্রাণ দিচ্ছে। গানগুলো শহুরে রুচিশীল মানুষের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিচ্ছে জনমানুষের পছন্দের তালিকায়। এর মাধ্যমে নতুন করে আবার আলোচনায় এসেছে বাংলা চলচ্চিত্রের গান।

দীর্ঘদিন ধরে বাংলা সিনেমার গান সকল শ্রেণির স্রোতামহলে খুব একটা পৌঁছাচ্ছে না। সিনেমার একটা থেকে দুইটা গান নির্দিষ্ট এক শ্রেণির মানুষকে সুরের মূর্চ্ছনায় ভাসালেও গ্রাম-নগরের সকল বয়সী মানুষের মনের খোরাক মেটাতে পারছিল না। কিন্তু এই দুই চলচ্চিত্রের ‘সাদা সাদা কালা কালা’, ‘আটটা বাজে দেরি করিস না’, ‘রইদে আইলা গা জুড়াইতে’ কিংবা ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’–এই চারটি গান রীতিমতো গানপ্রেমীদের বিস্মিত করেছে। বিশেষত সিনেমার গানে মাটি ও মানুষের আবেগের জায়গা খুব একটা দেখা মিলত না সাম্প্রতিক সময়ে। কিন্তু এবার দেখা গেল জাদুকরি সাড়া।

হাশিম মাহমুদ। ছবি: ফেসবুক
হাশিম মাহমুদ। ছবি: ফেসবুক

শুধু কী চলচ্চিত্রের গান! হাওয়া চলচ্চিত্র প্রকাশের মাধ্যমে লোকচক্ষুর আড়ালে হারিয়ে যাওয়া শিল্পী হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই গানের মাধ্যমে বহু বছর পর আবার আলোচনায় আসেন নব্বই দশকের শিল্পী মহলে পরিচিত মেধাবী শিল্পী হাশিম মাহমুদ। এরপর ইমন চৌধুরীর সংগীতায়োজনে কোক স্টুডিওতে প্রকাশ হয় এই গুণী শিল্পীর লেখা ও সুর করা ‘দেখা না দিলে বন্ধু’ নামের গানটি। পরে নিজের কণ্ঠে গাওয়া ‘বাজি’ নামের আরও একটি গান। গানগুলো প্রকাশের পর সারা দেশে হৈচৈ শুরু হয় হাশিম মাহমুদকে নিয়ে। সিনেমার সাথে সাথে উঠে আসছে হারিয়ে যাওয়া হাশিম মাহমুদের সংগীত জীবন।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে আছে ভারতের বীরভূমের মনিরুদ্দিন আহমেদের লেখা ও সুর করা গান ‘আটটা বাজে দেরি করিস না’। গানটি বাসুদেব বাউলের কণ্ঠে শুনেছে অনেকেই। তবে হাওয়া সিনেমায় প্রকাশের পর লুফে নেয় দর্শক। শুরুতে গানের গীতিকার ও সুরকারের পরিচয় না জানা গেলেও পরে পাওয়া যায় আসল স্রষ্টার পরিচয়। ‘হাওয়া’ ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন তার এক ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ভারতের বীরভূমের পঞ্চায়েত অফিসের অবসরপ্রাপ্ত কর্মী মনিরুদ্দিন আহমেদ ‘হাওয়া’ সিনেমার ‘আটটা বাজে দেরি করিস না’ গানের সুরকার-গীতিকার।

পথের পাঁচালীর যত ফাঁকিSatyajit_1

সিনেমার গানে এমন অভিনবত্ব কেন, জানতে চাইলে নির্মাতা মেজবাউর রহমান সুমন চরচাকে বলেন, “আমি যে গল্পের আবহ তৈরি করতে চেয়েছিলাম, এই গানগুলো সেই আবহ দর্শকদের কাছে পৌঁছে দেয়। গান একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, যা সিনেমার গল্পটা বা গল্পের আবহ দর্শকের কাছে পৌঁছে দেয়। গানটা শুনে দর্শক বুঝতে পারে যে, সিনেমাটা বোধহয় এই আবহের বা এই টেক্সচারের। এইটা কোনো ব্যাতিক্রম চেষ্টা না। আমি যে ধরনের গান শুনি, বিশ্বাস করি, আমার গল্প যে ধরনের গান ডিমান্ড করে, আমি সেই গানগুলো নিয়ে কাজ করি। কানাই দাস বাউলের এই গানটা আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি। সিনেমার স্ক্রিপ্টটা যখন লিখছিলাম, তখন আমি গানটা শুনে শুনে লিখতাম। একটা বিষয়ের সাথে আসলে আরেকটা জড়িত।”

সুমনের এবারের চলচ্চিত্র ‘রইদ’। সিনেমাটি এখনো প্রকাশের অপেক্ষায়। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ‘রইদ’ সিনেমার তিনটি গান। প্রথম প্রকাশ পায় ‘রইদ’। ‘রইদে আইলা গা জুড়াইতে’ শিরোনামের গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। প্রকাশের পরই গানটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে রইদের পোস্ট আর রিলে।

সুমনের সিনেমায় শুধু কি বাউল মরমী সাধকদের গল্প উঠে আসছে! উত্তর হবে, ‘না’। সুমনের চলচ্চিত্রের মাধ্যমে সর্বমহলে পরিচিতি পাচ্ছে সহজিয়া এবং মেঘদলের মতো প্রতিশ্রুতিশীল ব্যান্ডও। বিশেষ করে রইদের আগে মেঘদলের ‘হাওয়া’ গানটি তরুণদের মন জয় করেছিল। জনপ্রিয়তা পেয়েছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরিয়ে গ্রামীণ জনপদ পর্যন্ত।

সুমনের সিনেমার গানে বাউল ও ব্যান্ডের গানের রসায়ন সম্পর্কে জানতে চাইলে মেঘদল ব্যান্ডের ভোকাল ও প্রতিষ্ঠাতা সদস্য শিবু কুমার শীল চরচাকে বলেন, “মানুষ যেভাবে বিষয়টাকে সেলিব্রেট করছে এইটা নিঃসন্দেহে আশাপ্রদ। এই যাত্রা শুরু হয়েছিল মূলত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ সিনেমার মাধ্যমে। মনপুরা সিনেমায় অর্ণবের সংগীতায়োজনে গানগুলো চলচ্চিত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এই ধারাবাহিকতায় মেজবাউর রহমান সুমনের হাওয়া ও রইদ সিনেমা। রায়হান রাফীর মতো পরিচালকেরাও এখন এই চেষ্টা করছেন। এই চেষ্টা অব্যাহত থাকলে আরও ভালো ভালো গান আসবে সিনেমার মাধ্যমে। একই সঙ্গে বাউল এবং ব্যান্ডের সংমিশ্রণের সম্পূর্ণ কৃতিত্ব সুমনের। আমরা শুধু অনুষঙ্গ।”

বিষয়: সিনেমাশিল্পীসোশ্যাল মিডিয়াব্যান্ডবাউল শিল্পীচলচ্চিত্র
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে