‘রইদ’-এর জন্য তুষি ও নূরকে যা করতে হয়েছে‘হাওয়া’ দিয়ে ভেসেছেন প্রশংসায়। ‘রইদ’ দিয়ে আবারও আলোচনায় তিনি। নির্মাতা মেজবাউর রহমান সুমন তার সিনেমা, টিভি নাটক, বিজ্ঞাপন, গান, অ্যানিমেশন, প্রযোজনা ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলতে হাজির হয়েছিলেন চরচার স্টুডিওতে।
ইরান কি ঐক্যমতে পৌঁছেছে?মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে শিগগির একটি চুক্তি হতে চলেছে ইরানের সাথে। একে চুক্তি না বলে সমঝোতা স্মারক বলা যেতে পারে। ইরান ও আমেরিকার কোনো চুক্তি বা সমঝোতায় ইসরায়েল রাজি হবে কিনা বলা কঠিন। এ নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন অধ্যাপক বদরুল আলম খান।
সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কোন দলের জার্সি?ফুটবল বিশ্বকাপ চলছে। এ উপলক্ষে রাজধানীতে বেড়ে গেছে বিভিন্ন ফুটবল দলের জার্সির চাহিদা। প্রিয় দলের জার্সি কিনতে ফুটবলপ্রেমীরা ভিড় করছেন গুলিস্তানের দোকানগুলোতে।
বিশ্বের সবচেয়ে বড় ফুটবল, ওজন ২২০০ পাউন্ডফিফা বিশ্বকাপ উদ্যাপনকে আরও জমকালো করতে ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি (ম্যাসপোর্ট) ভেঙে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বোস্টনে উন্মোচন করা হয়েছে ৪৭ ফুট উঁচু এবং ২,২০০ পাউন্ড ওজনের ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল, যা ২০১৩ সালে কাতারের দোহায় গড়া আগের রেকর্ডটি ভেঙে দিয়েছে।