
ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের চার সদস্যের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন খামেনির তিন ছেলে। আজ রোববার তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় বাবার কফিনের পাশে তাদের দেখা গেলেও, নতুন সুপ্রিম লিডার হিসেবে মনোনীত মোজতবা খামেনির উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।