
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
প্রবাসীদের জন্য পেট্রোলের দাম বাড়ানোর কথা ভাবছে কুয়েত সরকার। দেশটির সরকারের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
ওই সূত্র জানায়, শুধুমাত্র প্রবাসীদের জন্য পেট্রোলের দাম বাড়াতে যাচ্ছে কুয়েত সরকার। কর্তৃপক্ষ কুয়েতিদের জন্য একটি নগদ অর্থের ভর্তুকি অনুমোদন করবে যাতে তাদের ওপর পেট্রোলের দামের বৃদ্ধি কোনো প্রভাব না পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রবাসী এবং দর্শনার্থীদের কম দামের পেট্রোল দিয়ে উপকৃত হওয়ার বিষয়টিকে অযৌক্তিক বলে মনে করে কুয়েত সরকার। যদিও কুয়েতে প্রবাসীদের সংখ্যা স্থানীয় নাগরিকদের তুলনায় দ্বিগুণ।
পেট্রোলের দাম বৃদ্ধির বিষয়টিতে শিগগিরই অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ নিয়ে কুয়েত সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি কুয়েত তার নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি কর্মীদের বদলে দেশি লোকজন নিয়োগ এবং দেশে জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলা প্রচেষ্টা জোরদার করেছে।
কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৫০ লাখ। এরমধ্যে প্রবাসী ৩৩ লাখ। কুয়েত সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রবাসীর সংখ্যা গত পাঁচ মাসে ৮ হাজার ৮৪৫ জন কমেছে।
অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কুয়েত সরকার। দেশটিতে কোনো অবৈধ প্রবাসীকে আশ্রয় দিলে রাখলে নির্বাসিত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।