Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

দুবাইয়ে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইন্টারন্যাশনাল সিটি

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৩০
দুবাইয়ে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইন্টারন্যাশনাল সিটি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই একটি আন্তর্জাতিক শহর। এখানে বিভিন্ন দেশের মানুষ বাস করে। এই শহরে একটি বিশেষ এলাকা রয়েছে, যেটিকে বাংলাদেশিরা এক টুকরো বাংলাদেশ বলতে পারেন। এই এলাকার নাম ‘ইন্টারন্যাশনাল সিটি’।

Advertisement
Advertisement
Advertisement

দুবাইয়ে বিশাল জায়গাজুড়ে অবস্থিত ইন্টারন্যাশনাল সিটি। ব্যবসায়ী ও পর্যটকদের আকৃষ্ট করতে দুবাই শহরে গড়ে তোলা হয়েছে সুপরিকল্পিত এই আবাসিক এলাকা। এটি দুবাইয়ের একটি জনবহুল এলাকা। এখানে বসবাস করেন প্রায় এক লাখেরও বেশি নাগরিক।

স্বল্প ব্যয়ে আবাসন নিশ্চিতের লক্ষ্যে দুবাইয়ের প্রাণকেন্দ্রে প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয় ইন্টারন্যাশনাল সিটি। ভিন্নধর্মী এই শহরটি ১০টি দেশের নামে আলাদা ক্লাস্টারে বিভক্ত। ৮০০ হেক্টর জায়গায় নির্মিত হয়েছে বিভিন্ন উচ্চতার ৪৮৫টি ভবন।

চীন, মরক্কো, রাশিয়া, ফ্রান্স, গ্রিস, ইংল্যান্ড, স্পেন ও ইতালিসহ ১০টি দেশের নামে আবাসন প্রকল্পটি বিভক্ত ১০টি আলাদা ক্লাস্টারে। দেশগুলোর নকশায় করা হয়েছে ভবনগুলো।

Advertisement
Advertisement
Advertisement

ইন্টারন্যাশনাল সিটির একদিকে দুবাইয়ে বিখ্যাত সবজি বাজার, অন্যদিকে চীনা শপিং মল ড্রাগন মার্ট। এখানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ীদের একটি বড় অংশই বাস করেন ইন্টারন্যাশনাল সিটিতে। অনেকে থাকেন পরিবার-পরিজন নিয়ে।

এই শহরটি ঘিরে আয়ের পথ সুগম হচ্ছে ব্যবসায়ীদের। এখানে গড়ে উঠেছে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান। বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানও রয়েছে।

এ ছাড়া, কর্মস্থলের কাছাকাছি হওয়ায় বসবাসের জন্য ইন্টারন্যাশনাল সিটি বেছে নিয়েছেন অনেক বাংলাদেশি। তাদের পাশাপাশি শহরটিতে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের নাগরিকেরাও বাস করেন। মনোরম পরিবেশ ও নিরাপত্তা বিবেচনায় ইন্টারন্যাশনাল সিটি এখন সবার কাছে সমাদৃত।

ইন্টারন্যাশনাল সিটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি বাস করেন। প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা। অনেকের কাছে এটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা।

প্রবাসীদের একজন বললেন, ‘এখানে বেশির ভাগই বাংলাদেশি যার ফলে এখানে বাংলাদেশিদের সাথে মিশে থাকা যায়।’

ইন্টারন্যাশনাল সিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলা ভাষা, সংস্কৃতি ও খাবারের পাশাপাশি রয়েছে নানা সুযোগ-সুবিধা। আছে বাংলাদেশি মসজিদ, স্কুল, কলেজ ও হাসপাতালসহ বাংলাদেশিদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান।

প্রবাসী বাংলাদেশিরা এখানে পরিচালনা করছেন সুপার শপ, হোটেল ও রেস্তোরাঁ। বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় ২০০৯ সালে কাজ শুরু করেন আবদুল মান্নান।

তিনি জানালেন, ওই রেস্তোরাঁয় দিনে প্রায় ৩ হাজার কাপ চা বিক্রি হয়। অন্য প্রতিষ্ঠানেও সারা দিন ক্রেতার ভিড় লেগেই থাকে।

আবদুল মান্নান বলেন, ‘বিকেলবেলা প্রায় ৩ হাজার কাপের কাছাকাছি চা বিক্রি হয়।’

রেস্তোরাঁয় কর্মরত আরেকজন বলেন, ‘আমাদের এখানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের কাস্টমার এখানে আসে।’

বিষয়: ইন্টারন্যাশনাল সিটিদুবাই
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।