
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সংযুক্ত আরব আমিরাতে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার ও বিনিময় প্রক্রিয়াকে মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। ক্রিপ্টো কোম্পানি-বিনিয়োগকারীদের আকর্ষণ করতে দেশটির নতুন এই উদ্যোগ। ক্রিপ্টোকারেন্সি বিষয়ক সংবাদমাধ্যম ক্রিপ্টো ডট নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর থেকে আরম আমিরাতে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার ও বিনিময় প্রক্রিয়ায় ভ্যাট লাগবে না।
চীন এবং ভারতসহ বেশ কয়েকটি দেশ ক্রিপ্টো গ্রহণের ক্ষেত্রে নিজদের পিছিয়ে নিচ্ছে। সেখান সংযুক্ত আরব আমিরাত এটিকে বেশ ভালোভাবেই গ্রহণ করছে। দেশটির সরকার ক্রিপ্টো ব্যবসার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করছে। দুবাইয়ের ভার্চুয়াল অ্যাসেট রেগুলেটরি অথরিটিও সংযুক্ত আরব আমিরাতের ভার্চুয়াল সম্পদ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আরব আমিরাত সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে দেশটিতে ক্রিপ্টোর বাজারও বেশ চাঙা। আমেরিকান সংস্থা চেইনএনালাইসিএর তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের জুনের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের ক্রিপ্টো পেয়েছে আরব আমিরাত।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।