
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ নভেম্বর থেকে ২৬ নভেম্বরের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আবাসন আইন ভঙ্গের দায়ে ১১ হাজার ২৬৮ জনকে, সীমান্ত আইন ভঙ্গের দায়ে ৪ হাজার ৭৭৩ জনকে এবং শ্রম আইন ভঙ্গের দায়ে ২ হাজার ৯৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে অনুপ্রবেশের জন্য ১ হাজার ২১২ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারদের মধ্যে ৭৩ শতাংশ ইথিওপিয়ান, ২৫ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি ছাড়ার সময় ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রদানের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।
এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে গ্রেপ্তার ২৪ হাজার ৬৩৩ জন অবৈধ প্রবাসীর বিচার প্রক্রিয়াধীন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।