Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল: ইরানের প্রেসিডেন্ট

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৬: ৫৭
ইসরায়েল আমাকে হত্যার চেষ্টা করেছিল: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাতের সময় ইসরায়েল তাঁকে হত্যার চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার (৭ জুলাই) সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

খবর মিডল ইস্ট আই–এর।

সাক্ষাৎকারের বেশির ভাগ অংশে পেজেশকিয়ান সোজাসাপটা কথা বলেন। এতে ইরানের প্রেসিডেন্ট প্রত্যাশিত উত্তর দিয়েছেন। একপর্যায়ে তিনি বলেন, ‘ইরানের জন্য আমি আমার জীবনকে কোরবানি দিতেও ভয় পাই না।’

ইসরায়েল তাঁকে হত্যার চেষ্টা করেছিল—এ কথা বিশ্বাস করেন কি না, টাকার কার্লসনের এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, ‘হ্যাঁ, তারা আমাকে হত্যার চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী কাজও করেছে, তবে তারা ব্যর্থ হয়েছে।’

Advertisement
Advertisement
Advertisement

কখন তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল, সে ব্যাপারে স্পষ্ট কিছু না জানিয়ে পেজেশকিয়ান শুধু বলেন, ‘একটি বৈঠকের সময়।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটি বৈঠকে ছিলাম। তারা সে জায়গায় বোমা হামলার চেষ্টা করেছিল, যেখানে আমরা বৈঠক করছিলাম।’

সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘আমি আমার দেশ রক্ষায় প্রাণ দিতে ভয় পাই না। আমাদের কোনো সরকারি কর্মকর্তা জীবন দিতে ভয় পান না। কিন্তু আরও রক্তপাত, আরও হত্যাকাণ্ড কি এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বয়ে আনবে?’

পেজেশকিয়ান বলেন, ‘আমরা পারমাণবিক বোমার পেছনে কখনো ছুটিনি। ইরান কখনোই পারমাণবিক বোমা বানাতে চায়নি।’

সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘সত্য কথা হলো আমরা অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে—কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে চাইনি। কারণ, এটি ভুল। এটি আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশনারও বিরুদ্ধে।’

পেজেশকিয়ান আরও বলেন, ‘পারমাণবিক বোমা ধর্মীয়ভাবে হারাম। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমরা সেটাই প্রমাণ করেছি।’

ইরান কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে—টাকার কার্লসনের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘আমরা এ বিষয়ে আলোচনা ও পর্যবেক্ষণে প্রস্তুত। আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছিলাম, তখন ইসরায়েল ১৩ জুন বিনা উসকানিতে হামলা চালিয়ে সে আলোচনা ভেঙে দিয়েছে।’

পেজেশকিয়ান বলেন, ‘আমরা আবারও পারমাণবিক আলোচনা শুরু করতে আগ্রহী, তবে আমরা যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের আলোচনায় বসতে আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হলো আমরা কীভাবে নিশ্চিত হব, আলোচনার মাঝপথে আবার ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া হবে না?’

পেজেশকিয়ান বলেন, ‘আমার পরামর্শ হলো যুক্তরাষ্ট্র যেন এমন যুদ্ধে না জড়ায়, যা তাদের যুদ্ধ নয়। এটা নেতানিয়াহুর যুদ্ধ। তাঁর লক্ষ্য হলো অন্তহীন যুদ্ধ চালিয়ে যাওয়া।’

সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট বলেন, তাঁদের লক্ষ্য হলো শান্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে দ্বন্দ্বের সমাধান সম্ভব। তিনি বলেন, ‘আমরা সব সময়ই শান্তির পক্ষে ছিলাম। আমি মন থেকে বিশ্বাস করি, আল্লাহ আমাদের অল্প সময় বাঁচতে দিয়েছেন। সেই সময়টা শান্তি ও সম্প্রীতিতে থাকা উচিত।’

ইরানি নেতা বলেন, গত ২০০ বছরে ইরান কোনো দেশে আক্রমণ করেনি; বরং বারবার ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন ইরাক যুদ্ধ ও সাম্প্রতিক ইসরায়েল-ইরান যুদ্ধ।

ট্রাম্প অঞ্চলকে শান্তির পথে নিতে পারেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে পেজেশকিয়ান বলেন, তাঁর বিশ্বাস, মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি ফিরিয়ে আনার ক্ষমতা ট্রাম্পের আছে। ইসরায়েলকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও তাঁর রয়েছে। তিনি যদি তা না করেন, তাহলে কেবল মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাধবে, আরও অস্থিরতা ছড়াবে। অথচ এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের স্বার্থে নয়।

আইএইএ ইসরায়েলের সঙ্গে তথ্য ভাগাভাগি করছে কি না, কার্লসনের এমন প্রশ্নের উত্তরে পেজেশকিয়ান বলেন, ‘আমাদের মধ্যে বিশ্বাস নেই। এ সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনগুলো আমাদের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলকে অবৈধ হামলা চালানোর সুযোগ করে দিয়েছে। এমনকি এরপরও সংস্থাটি ওই হামলার নিন্দা করেনি বা বন্ধ করার কোনো চেষ্টা করেনি।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। রাশিয়া বা চীনের সামরিক সাহায্য ইরান চাইবে না। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি।’

কার্লসন বলেন, ইরানি প্রেসিডেন্টের এ সাক্ষাৎকার নেওয়ার জন্য তিনি সমালোচিত হতে পারেন। তবে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব তথ্য জানার অধিকার আছে। এমনকি তারা যাদের সঙ্গে লড়ছে, তাদের কথাও শোনার অধিকার রয়েছে।

পেজেশকিয়ানের এ সাক্ষাৎকার এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন যুক্তরাষ্ট্র জুনের শেষ দিকে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। ট্রাম্পের এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এমনকি তাঁর নিজের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (এমএজিএ) সমর্থকেরাও হামলার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, মধ্যপ্রাচ্যে তাঁরা আরেকটি ‘চিরস্থায়ী যুদ্ধ’ চান না।

কয়েক সপ্তাহ ধরে কার্লসনও ইরানে হামলার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করে খোলাখুলি কথাবার্তা বলেছেন। সম্প্রতি ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে টাকার কার্লসন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজকে বলেন, ‘আপনি ইরান সম্পর্কে কিছুই জানেন না।’

আরও পড়ুন

আছাদুজ্জামানের ২২ কোটি টাকার সম্পদ জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞাcourt
বিষয়: সাক্ষাৎকারইরানের প্রেসিডেন্টইরানহত্যামাসুদ পেজেশকিয়ান
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।