Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সৌদির আকাশপথ ব্যবহার করে কি ইয়েমেনে হামলা চালিয়েছিল ইসরায়েল?

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৩: ৪৭
সৌদির আকাশপথ ব্যবহার করে কি ইয়েমেনে হামলা চালিয়েছিল ইসরায়েল?

গত রোববার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত হুদেইদা বন্দরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অভিযোগ উঠেছে,এসময় সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে জ্বালানি সংগ্রহ করে ইসরায়েল। যদিও দেশ দুটির মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

Advertisement
Advertisement
Advertisement

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। একটি জ্বালানিবাহী উড়োজাহাজ থেকে ভিডিওটি ধারণ করা হয়। বোয়িং ৭০৭ উড়োজাহাজ থেকে যখন ইসরায়েলি যুদ্ধবিমান জ্বালানি সংগ্রহ করছিল তখন দেখা যায়, নিচে লোহিত সাগর এবং মরুভূমির উপকূলরেখা।

এই হামলায় ইসরায়েলি বাহিনী এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়। ভিডিওটি দেখে অনেকেই ধারণা করছেন, সৌদির উত্তর-পশ্চিমে আল-হুমিদাহ নামক স্থান থেকে ইসরায়েলি যুদ্ধবিমান জ্বালানি সংগ্রহ করেছে।

এনিয়ে এক নেটিজেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ইয়েমেনে বোমা ফেলার সময় ইসরায়েল সৌদি আরবের আকাশসীমা জ্বালানি নেওয়ার জন্য ব্যবহার করেছিল। এতে আমি বিস্মিত নই।’

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউ আরব এ ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি। তবে ইয়েমেন হামলার মিশনে থাকা একজন সিএনএন প্রতিবেদকের বর্ণনায় ইসরায়েল সৌদির আকাশপথ ব্যবহার করেছে বলে প্রমাণ মিলেছে।

সিএনএনের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পাদক নিক রবার্টসন বলেন, ‘সৌদি আরবের অ্যাম্বার মরুভূমি আমার ডানদিকে, মিসরের উপকূল আমার বাম দিকে।’

সংশ্লিষ্টরা বলছেন, মাঝ-আকাশ থেকে জ্বালানি সংগ্রহ করা ছাড়া ইসরায়েলি বাহিনী হুতি নিয়ন্ত্রিত বন্দরটিকে হামলা চালাতে পারত না।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর প্রায় এক দশক ধরে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের সঙ্গে হুতিদের একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে।

ইয়েমেনে ইসরায়েলের হামলার কারণে মধ্যপ্রাচ্য সংকট আরও গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতার প্রকাশ করে হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশপাশি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলাও চালিয়েছে হুতিরা।

বিষয়: ইয়েমেনসৌদি আরবমধ্যপ্রাচ্যফিলিস্তিনক্ষেপণাস্ত্র
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।