Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

পাকিস্তান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশে ধ্বংসের দাবি ভারতের

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২৫, ০২: ৩২
পাকিস্তান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশে ধ্বংসের দাবি ভারতের

কাশ্মীরের জম্মু ও উদহামপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় সেনাবাহিনী ৩টি অবস্থান লক্ষ্য করে পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল বলে দাবি করেছে ভারত। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারত।

Advertisement
Advertisement
Advertisement

খবর ভারতীয ইংরেজি দৈনিক দ্য হিন্দুর।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যার পর কাশ্মীরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকা বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে। রয়টার্সের একজন সাংবাদিক জানান, সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা যায়। সে সময় নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভারতীয় একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, জম্মুর বেশ কয়েক জায়গা এবং পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে।

তখন ভারতের একাধিক প্রতিরক্ষাসূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, পাকিস্তান থেকে ছোড়া ৮টি ক্ষেপণাস্ত্র নিশানায় আঘাত হানার আগেই মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা ও আরনিয়ার দিকে ছোড়া হয়েছিল। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সেগুলো মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

পরে বিবিসি লাইভে ভারতীয় সেনাবাহিনীর একটি বিবৃতির উল্লেখ করা হয়। তাতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, কাশ্মীরের জম্মু ও উদহামপুর এবং পাঞ্জাব জেলার পাঠানকোটে ভারতীয় সেনাবাহিনী তিনটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে পাকিস্তান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে ভারতে হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জম্মুতে হামলার যে খবর ভারতীয় সংবাদমাধ্যম প্রচার করেছে, তা ‘ভুয়া ও মিথ্যা’। পাকিস্তানের কয়েকটি নিরাপত্তাসূত্র এই দাবি করেছে। সূত্রগুলোর বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ এই খবর প্রচার করেছে।

পিটিভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে। এতে নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, ‘ভারতীয় সংবাদমাধ্যমে কাশ্মীরে হামলার যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ভুয়া খবর ছড়ানোর উদ্দেশ্য হলো এই ভ্রান্ত ও ব্যর্থ ধারণা তৈরি করা যে পাকিস্তানও ভারতের ওপর হামলা চালাচ্ছে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও এই হামলা চালানোর কথা অস্বীকার করেছেন। তিনি রাতে বিবিসিকে বলেছেন, পাকিস্তান যখন হামলা চালানোর সিদ্ধান্ত নেবে, তখন সারা বিশ্ব তা জানবে।

এই হামলা চালানোর কথা অস্বীকার করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে চলমান বেপরোয়া অপপ্রচারের অংশ।

অবশ্য কাশ্মীরের অবস্থা ‘খুবই উদ্বেগজনক’ বলে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন। তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, ‘জম্মুর জনগণ, বিশেষ করে যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।’

উদ্ভূত পরিস্থিতিতে কাশ্মীরে শুক্রবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নয়াদিল্লি দাবি করে, বুধবার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ভারতে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। তারা আরও দাবি করে, তাদের হামলায় লাহোরে পাকিস্তানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে।
ইসলামাবাদ পাল্টা দাবি করেছে, বৃহস্পতিবার ভোরে পাকিস্তানে ২৯টি (আগে বলা হয়েছিল ২৫টি) ড্রোন পাঠিয়েছিল ভারত, যার সবগুলোই ধ্বংস করা হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত ১টার পর পাকিস্তানের ৬টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর থেকে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণের ঘটনা ঘটে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, ভারতের মঙ্গলবার রাতের হামলায় নারী-শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৭ জন আহত হয়।

অন্যদিকে ভারতের সেনাবাহিনীর তথ্য অনুসারে, হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ৪৩ জন। গোলার আঘাতে ভারতের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হয়েছে।

আরও পড়ুন

অজ্ঞাত মরদেহ এত কেন, কী করছে প্রশাসন?unidentified bodies
বিষয়: কাশ্মীরভারতপাকিস্তানক্ষেপণাস্ত্রহামলা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।