Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৪: ৫৮
সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রোববার (২ নভেম্বর) অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের (এএমডব্লিউসি) উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। শিশু, কিশোর, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

Sports in Sydney 2

Advertisement
Advertisement
Advertisement

এই ক্রীড়া আয়োজনের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সংগঠনটির সভাপতি ড. আনিসুল আফসার ও মাদরাসার প্রিন্সিপাল মো. গোলাম মোস্তাফা।

প্রতিযোগিতার সূচিতে ছিল পেইন্টিং, ড্রয়িং, ৫০ মিটার ও ১০০ মিটার দৌড়, মার্বেল অ্যান্ড স্পুন রেস, মিউজিক্যাল পিলো, বল কিক এবং বল থ্রো ইন দ্য বাকেটসহ মোট ১২টি ইভেন্ট। শিক্ষার্থীদের বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে শিশুদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দৌড় ও মার্বেল-স্পুন রেসে।

Sports in Sydney 3

অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকারাও ছিলেন এই ক্রীড়া উৎসবের অংশ। অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করতে তাদের জন্য ছিল মিউজিক্যাল পিলো ও বল থ্রো ইন দ্য বাকেট প্রতিযোগিতা। ইভেন্ট পরিচালনায় ছিল এএমডব্লিউসির ইসি কমিটি, মাদরাসার শিক্ষক–শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবক দল। শিশুদের উৎসাহ, বিচারক ও পরিচালকদের আন্তরিকতা মিলিয়ে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত কমিউনিটি উৎসবে।

এ প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন শুধু ক্রীড়া নয়, এটি আমাদের শিশুদের আত্মবিশ্বাস, বন্ধুত্ব ও কমিউনিটি চেতনা গড়ে তুলতে সাহায্য করে।

Sports in Sydney 4

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার এবং সকল অংশগ্রহণকারীদের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।

পেইন্টিং প্রতিযোগিতা ছেলে–মেয়ে (বয়স ৩-৫) বিজয়ী প্রথম আফসারা হক, দ্বিতীয় সার্লিজ, তৃতীয় জান্নাতুল সৈয়দ।

ড্রয়িং ছেলে–মেয়ে বয়স (৬-৭) বিজয়ী প্রথম নামিরা আলম, দ্বিতীয় রায়হান ইবনে শরীফ, তৃতীয় মো. আবিয়ান রাহমান।

Sports in Sydney 5

মার্বেল অ্যান্ড স্পোর্টস রেস বালক (বয়স ৮-১০) বিজয়ী প্রথম তাহিম সৈয়দ, দ্বিতীয় জাওয়াদ রহমান, তৃতীয় নাহিয়ান আলম।

মার্বেল অ্যান্ড স্পুন রেস বালিকা (বয়স ৮-১০) বিজয়ী প্রথম জান্নাতুল সামিকা, দ্বিতীয় সাবা রহমান, তৃতীয় আরিশা ইসলাম। একই প্রতিযোগিতা বালিকা (বয়স ১১ ও উর্ধ্ব) বিজয়ী প্রথম জেসমিন মেলাতি, দ্বিতীয় সেনাহ হক, তৃতীয় উম্মে জুসামা।

Sports in Sydney 6

৫০ মিটার দৌড় বালক (বয়স ৪-৭) বিজয়ী প্রথম সাইফান ভুঁইয়া, দ্বিতীয় রায়হান শরীফ, তৃতীয় আরিয়ান রহমান।

৫০ মিটার দৌড় বালিকা (বয়স ৪-৭) বিজয়ী প্রথম ওয়ারসিয়া আরওয়া, দ্বিতীয় ডেনিতা খান, তৃতীয় নামিরাহ আলম।

১০০ মিটার দৌড় বালক (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম সাফির হোসেন, দ্বিতীয় আইদিন তালুকদার, তৃতীয় মীর রাফিদ।

Sports in Sydney 7

মিউজিক্যাল পিলো পাসিং বালিকা (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম সেনাইত হক, দ্বিতীয় উম্মে জুসাইমা, তৃতীয় আয়েশা মুক্তাদির।

কিক এ বল বালক (বয়স ১১ ঊর্ধ্ব) বিজয়ী প্রথম ফারেস কাদের, দ্বিতীয় রায়িদ মোরশেদ, তৃতীয় আলিফ সৈয়দ।

মিউজিক্যাল পিলো পাসিং নারী (অভিভাবক ও শিক্ষিকা) বিজয়ী প্রথম তাহমিনা ইয়াসমিন, দ্বিতীয় নাজমুন নাহার, তৃতীয় সানা মালিক।

Sports in Sydney 8

বল থ্রো ইন দ্যা বাকেট পুরুষ (অভিভাবক ও শিক্ষক) বিজয়ী প্রথম নায়হান রহমান, দ্বিতীয় আনিসুল আফসার, তৃতীয় আতিকুর রহমান।

Sports in Sydney 9

এএমডব্লিউসির নির্বাহী কমিটি জানায়, আয়োজনে হালকা নাশতা, রিফ্রেশমেন্ট ও মোক্তার ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি স্বল্পমূল্যে বিক্রি করা হয়। এ থেকে সমস্ত আয় অনুষ্ঠান আয়োজনের খরচ বহনে ব্যবহার করা হবে।

Sports in Sydney 10

এএমডব্লিউসির সভাপতি ড. আনিসুল আফসার, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকাসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এডব্লিউএমসি সানডে মাদরাসা এবং হাফেজুল কোরআন প্রোগ্রাম দিন দিন উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। আমরা আমাদের শিশুদের ইসলামী শিক্ষা ও নৈতিক বিকাশের পাশাপাশি তাদের শারীরিক ও সামাজিক বিকাশেও উৎসাহ দিতে আপনাদের সবার উপস্থিতি ও সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

বিষয়: নিউ সাউথ ওয়েলসসিডনিপ্রতিযোগিতাঅস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিবাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।