
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
অভিবাসীদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। সংশ্লিষ্টরা বলছেন, অজনপ্রিয় সরকার ক্ষমতায় টিকে থাকতেই অভিবাসীদের নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় , ২০২৪ সালে কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া অভিবাসীদের সংখ্যা ছিল ৪ লাখ ৮৫ হাজার। আগামী বছর ৩ লাখ ৯৫ হাজার অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি দিতে চায় কানাডা সরকার। আর ২০২৬ সালে দেশটি ৩ লাখ ৮০ হাজার ও ২০২৭ সালে ৩ লাখ ৬৫ হাজার অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে কানাডা সরকারের একটি সূত্র।
সূত্রটি আরও জানায়, অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা আগামী বছর ৩০ হাজার কমিয়ে ৩ লাখে নামিয়ে আনা হবে।
অভিবাসীদের স্বাগত জানাতে কানাডার খ্যাতি রয়েছে। কিন্তু গত এক বছরে অভিবাসীদের প্রবেশ নিয়ে দেশটিতে সমালোচনা বাড়ছে। কানাডায় আবাসন সংকট থেকে শুরু করে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির জন্য অভিবাসীদের দায়ী করা হয়।
আগামী বছরের অক্টোবরে কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, অভিবাসন নীতিতে নাটকীয় পরিবর্তন এনেছে দেশটির সরকার। একটি জরিপে দেখা গেছে, জনসংখ্যার একটি ক্রমবর্ধমান অংশ মনে করে কানাডায় অনেক অভিবাসী রয়েছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।