Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সৌদি আরবের সঙ্গে শ্রম ও অভিবাসন বিষয়ে দ্বিপক্ষীয সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ: আসিফ নজরুল

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১৪: ৫৪
সৌদি আরবের সঙ্গে শ্রম ও অভিবাসন বিষয়ে দ্বিপক্ষীয সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ: আসিফ নজরুল

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের (এইচআরএসডি) উপমন্ত্রী ড. আবদুল্লাহ আবুথনাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে রিয়াদে আনুষ্ঠানিক বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Advertisement
Advertisement
Advertisement

বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, শ্রম বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের আরও বেশি সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

উপমন্ত্রী ড. আব্দুল্লাহ আবুথনাইনের সঙ্গে বৈঠকে সৌদি আরবে ৩ মিলিয়নেরও বেশি বাংলাদেশি কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য উপদেষ্টা সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

তিনি সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং কিছু নির্দিষ্ট কেন্দ্রকে দক্ষতা স্বীকৃতি দেওয়ার জন্য বিবেচনা করার আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement

WhatsApp Image 2025-01-30 at 16.13.18_5ebb4ef2

সৌদি পক্ষ এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয় এবং সম্ভাব্য টিটিসি মূল্যায়নের সম্মতি জানায়।

বৈঠকে মূলত ইকামার উচ্চ নবায়ন ফি এবং এর ফলে কর্মীদের চাকরিহীন হওয়ার বিষয়ে আলোচনা হয়। সৌদি পক্ষ জানানো হয়, শ্রম আইন সংস্কার করা হচ্ছে, যাতে উভয় পক্ষের অধিকার সংরক্ষিত হয়।

কর্মীরা যাতে বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগে তাদের নিয়োগ চুক্তি নিশ্চিতভাবে পায় সে বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া, ঢাকায় সৌদি দূতাবাসে পেশাদার সার্টিফিকেট সত্যায়নসংক্রান্ত সমস্যা উত্থাপন করা হয়। কালচারাল অ্যাটাশের অনুপস্থিতির কারণে এই প্রক্রিয়ায় দেরি হচ্ছে, তাই এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানায়। সৌদি পক্ষ নিশ্চিত করেছে যে, এই সমস্যার দ্রুত সমাধান করা হবে।

WhatsApp Image 2025-01-30 at 16.13.10_cb3e1b51

সৌদি কর্মকর্তারা জানান, অবৈধ শ্রমিক সমস্যা এবং নিয়োগসংক্রান্ত অনিয়ম দূর করতে শিগগিরই একটি টাস্কফোর্স গঠন করা হবে। তারা এ বিষয়ে বাংলাদেশ সরকারের একটি যৌথ টিম গঠনের প্রস্তাবকে স্বাগত জানায়। বৈঠকে গৃহকর্মী প্রশিক্ষণের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়, যেখানে বাংলাদেশ প্রশিক্ষণের সময়কাল সংক্ষিপ্ত করে গুণগত মান উন্নত করার প্রতিশ্রুতি দেয়।

আসিফ নজরুল সৌদি আরবের মেগা প্রকল্পগুলোতে আরও দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন উপমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে একটি পৃথক বৈঠকে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করায় সৌদি সরকারের প্রচেষ্টার প্রশংসা করে।

WhatsApp Image 2025-01-30 at 16.13.10_0322d91c

বৈঠকে অনিয়মিত অভিবাসন রোধ এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া উন্নত করার বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা অনিয়মিত অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনে সৌদি সরকারের সহায়তা চেয়ে অনুরোধ জানান। সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন।

বাংলাদেশ সরকার শ্রম শোষণ রোধ ও ন্যায্য নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য অধিকতর নজরদারি ব্যবস্থা চালুর প্রস্তাব দেয়। সৌদি পক্ষ জানায় যে, সৌদি শ্রম আইন উভয় পক্ষের অধিকার সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।

উপদেষ্টা আসিফ নজরুল ২০২২ সালের নভেম্বর মাসে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা চুক্তির ভিত্তিতে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উভয় পক্ষ মানবপাচার, অনিয়মিত অভিবাসন এবং অর্থপাচারসহ আন্তঃদেশীয় অপরাধ দমনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।

উপদেষ্টা সৌদি আরবে ছোটখাটো অপরাধে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি বন্দিদের জন্য রাজকীয় ক্ষমা প্রদানের অনুরোধ জানান।

উপমন্ত্রী বিষয়টি বিবেচনায় নেবেন বলে জানান।

WhatsApp Image 2025-01-30 at 16.13.09_c1d1dbe1

বৈঠকগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি শ্রম অভিবাসন ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত হয়।

এ ছাড়াও, উপদেষ্টা আসিফ নজরুল ওমানের শ্রম উপমন্ত্রী সালিম আল-বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের অনুরোধ জানান, এতে ওমানের উপমন্ত্রী ইতিবাচক সাড়া দেন।

ওমানে ২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে সাময়িকভাবে স্থগিত থাকা ওয়ার্ক ভিসা পুনরায় চালুর জন্য উপদেষ্টা আসিফ নজরুল ওমানের উপমন্ত্রীকে অনুরোধ করেন। ওমানের শ্রম উপমন্ত্রী জানান যে, বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদার কারণে তার দেশের জনগণের চাপ রয়েছে এবং তারা এর সমাধান খুঁজছেন।

উপদেষ্টা বাংলাদেশি দক্ষ কর্মী যেমন; প্রকৌশলী, চিকিৎসক, নার্সরাও যাতে করে ওমানের শ্রমবাজারে প্রবেশ করতে পারে, তার জন্যও ওমানের উপমন্ত্রীর সহযোগিতা চান।

এ ছাড়াও, নিজেদের মধ্যে তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে উভয় পক্ষ সম্মত হয়। বিজ্ঞপ্তি

বিষয়: সৌদি আরবওমানপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়আসিফ নজরুলউপমন্ত্রীরিয়াদউপদেষ্টা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।