
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটিতে বিদেশি পর্যটকদের জন্য নতুন ভ্রমণ কর চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে। স্থানীয়ভাবে যেটি ‘খা ইয়েপ প্যান দিন’ অর্থাৎ—থাইল্যান্ডের মাটিতে পা রাখার কর নামে পরিচিত।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিদেশিদের জন্য নতুন ভ্রমণ কর প্রথমে ২০২৫ সাল থেকে চালুর সিদ্ধান্ত নিয়েছিল থাইল্যান্ড। পরে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তা নির্ধারিত সময়ে কার্যকর করা হচ্ছে না।
থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী চাক্রপোল তাংসুত্তিথাম গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রী সরাওয়ং থিয়েনথং বিষয়টি পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন যে, বর্তমান সময় কর চালুর জন্য উপযুক্ত নয়। চলমান বৈশ্বিক অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাক্রপোল বলেন, ‘২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে আসন্ন পর্যটন মৌসুমে আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ কেমন থাকে, তা পর্যবেক্ষণ করতে হবে।’
ভ্রমণের মাধ্যম—স্থল, জল, রেল বা আকাশ—অনুযায়ী কত কর ধার্য হবে, তা নির্ধারণে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে কবে থেকে নতুন কর নির্ধারণ করা হবে তা কেউ বলতে পারেনি।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।