
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের সিডনিতে শঙ্খনাদ ইনক আয়োজিত শারদ মেলায় চারজন গুণীজনকে শারদ সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সিডনিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে শুভ মহালয়া। এ উপলক্ষে আয়োজিত শারদ মেলায় কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ওই চার গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন; সাবেক কাউন্সিলর প্রবীর মৈত্র, কাউন্সিলর মাসুদ চৌধুরী, লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত ও ড. সমীর সরকার।
সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ইঙ্গেলবার্নের গ্রেগ পারসিভাল হলে দিনব্যাপী এই শারদীয় মেলা হিন্দু ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিদের প্রাণের মিলনমেলায় পরিণত হয়।
আয়োজকেরা বলেন, গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা তাদের অবদানকে স্বীকৃতি জানাতে পেরে আনন্দিত। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণই আমাদের এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।