
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
আজ সোমবার (১৬ জুন) ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সর্বশেষ ঢেউয়ের পর ইসরায়েলের তেল আবিবের রাস্তায় আতঙ্ক, বিশৃঙ্খলা এবং উদ্বেগের চিত্র দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।
সিএনএনের জেরুজালেম সংবাদদাতা জেরেমি ডায়মন্ড জানিয়েছেন, রাস্তাঘাট ধ্বংসাবশেষে ভরে আছে। উদ্ধারকারী ও সামরিক কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একজন নারী বলেন, তিনি বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকে হামলার ‘আঘাত অনুভব’ করেছেন।
তিনি ডায়মন্ডকে বলেন, ‘আমরা খুব ধীরে ধীরে বেরিয়ে এসেছি কারণ ভয় পেয়েছিলাম। আমরা যখন হাঁটছিলাম তখন ভবনগুলো ভেঙে পড়ছিল।’
তিনি আরও বলেন, ‘ধোঁয়ার গন্ধ আসছিল...আমাকে টি-শার্ট দিয়ে নাক ঢাকতে হয়েছিল। ধোঁয়া যাতে নিশ্বাসের মাধ্যমে ফুসফুসে না ঢোকে তা নিশ্চিত করে রাস্তা ধরে হেঁটেছিলাম।’
ডায়মন্ড জানান, ঘটনাস্থলের কাছাকাছি একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে এবং কয়েক ব্লক দূর থেকেও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, অন্তত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মানুষ ক্ষয়ক্ষতি দেখতে বেরিয়ে আসছে। পরিবার ও বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরছে। হামলার ধাক্কা বাসিন্দাদের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।