Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

রেমিয়ানস অস্ট্রেলিয়ার পুনর্মিলনী: স্মৃতি, শ্রদ্ধা, আনন্দ আর মিলনের এক উৎসব

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৬: ০৮
রেমিয়ানস অস্ট্রেলিয়ার পুনর্মিলনী: স্মৃতি, শ্রদ্ধা, আনন্দ আর মিলনের এক উৎসব

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়ার রিইউনিয়ন (পুনর্মিলনী) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

শনিবার (৮ নভেম্বর) সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টার সকাল থেকেই ভরে উঠেছিল প্রাক্তন রেমিয়ান ও তাদের পরিবারের পদচারণায়। হাসি, গল্প, পুরোনো স্মৃতি আর বন্ধুত্বের টানে অডিটোরিয়াম ভরে ওঠে উচ্ছ্বাস ও ভালোবাসায়।

Advertisement
Advertisement
Advertisement
Remians Australia 2

অনুষ্ঠান শুরু হয় দেশ-স্বীকৃতি (অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি) ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর বাজানো হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। জাতীয় সংগীত পরিবেশনের পরপরই ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ সহ সকল শহীদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর বক্তব্য দেন সংগঠনের বর্তমান সভাপতি ড. মোহাম্মদ শাহরিয়ার। তিনি তার বক্তব্যে উপস্থিত সকল রেমিয়ান, তাদের পরিবার ও অতিথিদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Remians Australia 3

তিনি বলেন, ‘আপনাদের অংশগ্রহণ ও ভালোবাসাই এই সংগঠনের প্রাণ। আজকের এই সফল আয়োজনের পেছনে আয়োজক ও স্বেচ্ছাসেবকের নিরলস পরিশ্রম রয়েছে।’ তিনি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আলী তার বক্তব্যে তুলে ধরেন কীভাবে প্রায় ১৬ বছর আগে রেমিয়ানস অস্ট্রেলিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, ‘আমরা যখন এই সংগঠন শুরু করেছিলাম, তখন উদ্দেশ্য ছিল প্রাক্তন রেমিয়ানদের একত্র করা এবং নতুন প্রজন্মের জন্য কিছু করা।’

তিনি সংগঠনের সূচনালগ্নের কার্যক্রম ও শিক্ষাবৃত্তি (Scholarship) কর্মসূচির ইতিহাসও স্মরণ করেন—যা ছিল রেমিয়ানস অস্ট্রেলিয়ার প্রথম মানবিক উদ্যোগগুলোর একটি।

Remians Australia 4

পরে, বার্ষিক ম্যাগাজিন ‘সন্দীপ্ত’–এর মোড়ক উন্মোচন করেন ডা. মোহাম্মদ শাহরিয়ার ও কাজী আলী, যা প্রবাসী রেমিয়ানদের সৃজনশীলতা ও অভিজ্ঞতার এক মূল্যবান সংকলন হিসেবে সবার প্রশংসা কুড়ায়।

কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক সংক্ষিপ্ত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে তিনি সংগঠনের বিগত বছরের আয়-ব্যয়, সঞ্চয় ও ভবিষ্যৎপরিকল্পনা তুলে ধরেন।

Remians Australia 5

সাধারণ সম্পাদক শেখ শুভ সংগঠনের এক বছরের সার্বিক কার্যক্রমের পর্যালোচনা উপস্থাপন করেন। তিনি অকপটে সংগঠনের কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, ‘যা কিছু আমরা করতে পারিনি, সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে তার দায় আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি। আশাকরি পরবর্তী কমিটি আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।’

উপস্থিত ছিলেন সিনিয়র রেমিয়ান ওবায়দুর রহমান পরাগ, কাজী সারোয়ার, মোহাম্মদ হোসাইন, দেওয়ান সুলাইমান দানি, মিজান হাওলাদার, তানভীর তারেক, মিজানুর রহমান ও রাশিদুল হক প্রমুখ।

বিষয়: নিউ সাউথ ওয়েলসপুনর্মিলনীমিলনমেলাসিডনিঅস্ট্রেলিয়াবাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।