Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

আবুধাবিতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৬
আবুধাবিতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’– এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উদ্‌যাপন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) আবুধাবির একটি রেস্টুরেন্টের হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমিরাত শাখার সভাপতি আবু তৈয়ব চৌধুরী।

Advertisement
Advertisement
Advertisement
Anniversary celebration in Abu Dhabi 2

সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ফার্স্ট আবুধাবি ব্যাংকের বাঙালি কর্মকর্তা মোহাম্মদ জাফর ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা লেখকদের জন্য আলাদাভাবে মন্ত্রণালয় গঠন, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখকদের জন্য দেশে একটি লেখক কল্যাণ ব্যাংক ও সাহিত্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিসহ ১৯টি দাবি জানানো হয়।

উল্লেখ্য, ‘অক্ষরে অমরতা’ স্লোগান নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৭টি শাখায় বাংলা সাহিত্য নিয়ে কাজ করছে সংগঠনটি।

আলোচনা সভায় বক্তব্য দেন সম্মানিত অতিথি ব্যবসায়ী মাহবুব খন্দকার, সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পী, উপদেষ্টা কবি ও সাংবাদিক মোহাম্মদ ফরহাদ হোসাইন, সাংবাদিক এম আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার, নির্বাহী সদস্য মাহবুবুল আলম, সদস্য রফিকুল ইসলাম রোমান, ব্যবসায়ী মাসুম, মাইনুদ্দিন ও সাংবাদিক আব্দুল মান্নান রানা।

অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান সাগর ও নাসির উদ্দিন প্রমুখ।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিষয়: উদ্‌যাপনপ্রতিষ্ঠাবার্ষিকীআবুধাবিসাহিত্য
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।