Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১২: ০৯
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ডে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

নিহত ওই যুবকের নাম মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ওরফে অর্নব (২৮)।

নিরাপত্তার স্বার্থে আহত অপরজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় শুক্রবার (৪ অক্টোবর) ফেয়ারফিল্ডের রামাদা হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস। নিহত মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্য প্রযুক্তি এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

জানা যায়, ফেয়ারফিল্ডের বাসিন্দা বাংলাদেশি যুবক শাহরিয়ার রামাদা হোটেলের সামনের টেবিলে ক্লার্ক হিসেবে কাজ করছিলেন। এ সময় রুম বুকিং নিতে আসেন একজন অতিথি। তার সঙ্গে শাহরিয়ারের কথা কাটাকাটি হয়। বিষয়টি সমাধানে ম্যানেজারের কাছে যাওয়ার চেষ্টা করলে শাহরিয়ারকে গুলি করে ওই দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস নিহত শাহরিয়ারের পরিচয় শনাক্ত করেন। তাঁর দেশের বাড়ি কিশোরগঞ্জে। শাহরিয়ারের স্ত্রী ও ৮ মাস বয়সী মেয়ে রয়েছে। ছোট ভাই তানজিল ইসলাম একই এলাকায় থাকেন। তাদের মা-বাবা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

এদিকে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শাহরিয়ারকে হত্যার কারণও জানাতে পারেনি প্রসিকিউটর অফিস। তবে এসেক্স কাউন্টির প্রসিকিউটর টেড স্টিফেনস শুক্রবার হোটেলে একটি ব্রিফিংয়ে বলেন, এ ঘটনায় জনসাধারণের জন্য কোনো আসন্ন বিপদ নেই।

বিষয়: নিহতবাংলাদেশি শিক্ষার্থীযুক্তরাষ্ট্র
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।