
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
ইতালির রোমের বাংলাদেশ দূতাবাসে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। ৭ অক্টোবর (সোমবার) এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার বাণীসমূহ পাঠ করা হয়। এরপর জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল বিষয়গুলোর ওপর একটি ভিডিও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন দূতাবাসের কর্মকর্তারা। তারা আলোচনায় একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ ও তাদের অধিকার নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন।
রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক তাঁর বক্তব্যে প্রতিটি শিশুর অধিকার রক্ষা, জাতিসংঘ শিশু অধিকার সনদ ও বাংলাদেশের সংবিধানে শিশুদের অধিকার নিশ্চিতে সকলের দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন। বিজ্ঞপ্তি

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।