Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

তেল আবিবে সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৩: ২০
তেল আবিবে সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে।

Advertisement
Advertisement
Advertisement

বুধবার (১৩ নভেম্বর) সংগঠনটি জানায়, তারা সেখানে প্রথমবারের মতো হামলা করেছে।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তবে তেল আবিব শহরের ব্যস্ততম ওই এলাকায় হামলা কিংবা এর প্রভাব–সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। শহরে কোনো হামলার কোনো সতর্ক ধ্বনিও শোনা যায়নি।

Advertisement
Advertisement
Advertisement

হিজবুল্লাহর এই দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তেল আবিবে অবস্থানরত রয়টার্সের সাংবাদিক হামলার কোনো সতর্ক ধ্বনি শুনতে পাননি বলে জানিয়েছেন। তা ছাড়া, সামরিক বাহিনীও এ ব্যাপারে কিছু জানায়নি।

হিজবুল্লাহ হামলার দাবি করার এক ঘণ্টা পরও এর ফলাফল সম্পর্কে আর কোনো দাবি করেনি কিংবা তথ্য দেয়নি।

তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটি সামরিক বাহিনী ও সরকারের মূল কেন্দ্র। যুদ্ধবিষয়ক মন্ত্রিপরিষদসহ অনেকগুলো সামরিক ইউনিটের প্রধান কার্যালয় এটি। ঘাঁটিটি তেল আবিব শহরের ব্যস্ততম একটি এলাকায় একটি শপিং মল ও একটি রেলস্টেশনের পাশে অবস্থিত।

এর আগে গত মাসের শেষ দিকে ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের ওই ঘাঁটিতে হামলার পর তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়: ড্রোনলেবাননসামরিক ঘাঁটিহিজবুল্লাহতেল আবিবহামলা
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।