Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওয়াচ টাওয়ার গুড়িয়ে দিয়েছে ইসরায়েল

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০০: ২৬
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওয়াচ টাওয়ার গুড়িয়ে দিয়েছে ইসরায়েল

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) একটি ওয়াচ টাওয়ার ও ঘরের বেড়া ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

Advertisement
Advertisement
Advertisement

রোববার (২০ অক্টোবর) শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ইউনিফিলের ওয়াচ টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল নামে পরিচিত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগেও ইউনিফিলের ওয়াচ টাওয়ারে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ১৭ অক্টোবর দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা জাতিসংঘ শান্তিরক্ষীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলে তাদের একটি অবস্থানে সরাসরি এবং স্পষ্টতই ইচ্ছাকৃতভাবে গোলাবর্ষণ করেছে।

১৭ অক্টোবরের হামলার পর থেকেই ইসরায়েলি বাহিনী ও অন্য সংশ্লিষ্ট পক্ষকে জাতিসংঘের কর্মী ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের অবস্থানগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করা হয় বলে ইসরায়েলকে সতর্ক করেছে ইউনিফিল।

সম্প্রতি ইসরায়েল দাবি করেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অবস্থানের কাছ থেকে ইসরায়েলের ওপর আক্রমণ চালাচ্ছে। এই অভিযোগ হিজবুল্লাহ অস্বীকার করেছে।

বুধবার (১৬ অক্টোবর) ইউনিফিল জানিয়েছে, ইসরায়েলের একটি ট্যাংক দক্ষিণ লেবাননে তাদের একটি ওয়াচটাওয়ারের ওপর গুলি চালিয়েছে।

গত সপ্তাহে ইউনিফিল বলেছে, ইসরায়েলের দুটি ট্যাংক দক্ষিণ লেবাননে তাদের একটি অবস্থানের মূল গেট ধ্বংস করেছে এবং জোরপূর্বক সেই অবস্থানে প্রবেশ করেছে। এতে কমপক্ষে চারজন সৈনিক আহত হয়েছে।

ইসরায়েল অক্টোবরের শুরুতে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করার পর থেকে ইউনিফিলের সামনের সারির বেশ কয়েকটি অবস্থানে গুলি চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে, তারা হিজবুল্লাহর অবকাঠামো ভেঙে ফেলার জন্য এই অভিযান চালাচ্ছে।

জাতিসংঘের অবকাঠামোয় হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর আক্রমণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলেছেন তিনি।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জাতিসংঘের মহাসচিব গুতেরেসের কাছে ইউনিফিল বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে জাতিসংঘ ইউনিফিলকে সরিয়ে নিচ্ছে না। ইউনিফিল ১৯৭৮ সাল থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে পর্যবেক্ষণ করে আসছে। মিশনটি ৫০টি দেশের অংশগ্রহণে গঠিত ও ১০ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে।

সূত্র: আল জাজিরা

বিষয়: ইসরায়েলি হামলাবেনিয়ামিন নেতানিয়াহুইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতলেবাননজাতিসংঘজাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীহিজবুল্লাহ
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।