Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

কুয়েত ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৩১
কুয়েত ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) নেতাদের সঙ্গে দেশটিতে সফররত বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এই সভা একটি ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বিস্তৃত হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কুয়েত সিটিতে অবস্থিত কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে দুই দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশেকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে পরিচিতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও শিল্পজাত দ্রব্যসহ বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানিকারক খাতের সম্ভবনা তুলে ধরেন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা।

২০১৬ সালে স্বাক্ষরিত প্রটোকলের মাধ্যমে বাংলাদেশ ও কুয়েত ব্যবসায়ীদের মধ্যে তথ্য বিনিময়, প্রদর্শনী আয়োজন এবং যৌথ উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করা হলেও সেটা তেমন ফলপ্রসু হয়নি দীর্ঘ দিন। দুই দেশের মধ্যে এই বৈঠকের মধ্য দিয়ে নতুন সূচনা গড়তে চান বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

Advertisement
Advertisement
Advertisement

কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত মহাপরিচালক ফিরাস মুহাম্মদ আল-ওদেহ বলেন, এই বৈঠক দুই দেশের মধ্যে একটি ধারাবাহিক প্রচেষ্টা। যা ভবিষ্যতের আরও বৃহত্তর সহযোগিতার দ্বার উন্মোচন করতে পারে। বাংলাদেশের জন্য কুয়েতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদলকে সহযোগিতা করছেন। আজকের এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো কুয়েত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে নতুন সুযোগগুলো খুঁজে বের করা। এটি দুই দেশের মধ্যে একটি ধারাবাহিক প্রচেষ্টা। যা ভবিষ্যতের আরও বৃহত্তর সহযোগিতার দ্বার উন্মোচন করতে পারে। আমরা বর্তমানে কুয়েত চেম্বার অব কমার্স উপস্থিত হয়েছি এবং আমাদের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, কুয়েতের বাংলাদেশের দূতাবাসের প্রতিনিধিদলকে আমরা সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রাখব।

তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য এখনো সীমিত হলেও নতুন উদ্যোগ ও প্রটোকলের মাধ্যমে বাংলাদেশ ও কুয়েতের অর্থনৈতিক সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত হতে পারে। বাংলাদেশ কুয়েতের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এই সভা হবে একটি ঐতিহাসিক মাইলফলক।

২০১৬ সালে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা প্রটোকল স্বাক্ষরের পর থেকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের নতুন মাত্রা পেয়েছিল। কিন্তু পরে তেমন কার্যক্রম নজরে আসেনি। বাংলাদেশ দূতাবাস কুয়েতের সহযোগিতায় বাংলাদেশ থেকে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে ১৬ সেপ্টেম্বর কুয়েত সফরে আসেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বিষয়: ব্যবসায়ীকুয়েতপ্রবাসী ব্যবসায়ীবাংলাদেশ দূতাবাসবৈঠক
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।