Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০০: ৫৭
যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাজ্য ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস বুধবার (২১ জানুয়ারি) এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেলিয়ায় মতো করে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের ওপর চাপ বাড়ছে। তবে তার সরকার আইন প্রণয়নের আগে আসন্ন গ্রীষ্মে অনুষ্ঠিত পরামর্শ-পর্যালোচনার ফলাফল দেখার সিদ্ধান্ত নিয়েছে। স্টারমার বলেন, “এটি অত্যন্ত জটিল একটি বিষয়। আমরা বিশ্বাস করি যে, আইনের পরিবর্তন আনার আগে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ এবং এই বিষয়ে গভীর ধারণা সংগ্রহ করাই সঠিক পদক্ষেপ হবে।” তিনি আরও বলেন, “আমরা কোনো বিকল্পই বাদ দিচ্ছি না। শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বিরোধী কনজারভেটিভ পার্টি এবং শাসক লেবার পার্টির মধ্যেও অস্ট্রেলিয়ার মতো নিষেধাজ্ঞা নেওয়ার দাবি বাড়ছে। অস্ট্রেলিয়ায় গত ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

হাউস অব লর্ডসে এই সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন কনজারভেটিভ আইনপ্রণেতা জন ন্যাশ। প্রস্তাবটি ২৬১ ভোটের বিপরীতে ১৫০ ভোটে পাস হয়। লেবার ও লিবারাল ডেমোক্র্যাটের একজন সদস্যও এই বিলে সমর্থন করেন।

Advertisement
Advertisement
Advertisement

জন ন্যাশ বলেন, “এই ভোটে পার্লামেন্ট সদস্যরা আমাদের শিশুদের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম একটি প্রজন্মের যে ভয়াবহ ক্ষতি করছে, এই ভোট তা বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে।”

যুক্তরাজ্যের কিছু তারকা এবং গণ্যমান্য ব্যক্তিরা সরকারকে এই প্রস্তাব সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তাদের যুক্তি, শুধু মা-বাবাই শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতি থেকে রক্ষা করতে পারবে না।

গত ডিসেম্বরে ইউগভের জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৭৪ শতাংশ নাগরিক এই নিষেধাজ্ঞার পক্ষে। অনলাইন সেফটি আইন অনুযায়ী ক্ষতিকর বিষয়বস্তুতে প্রবেশের ক্ষেত্রে বয়স যাচাই নিশ্চিত করা বাধ্যতামূলক।

বিষয়: যুক্তরাজ্যসামাজিক যোগাযোগমাধ্যমনিষিদ্ধনিষেধাজ্ঞাঅস্ট্রেলিয়াশিশু
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।