Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১৭: ১৪
মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা

মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা বন্ধ থাকায় হাজার হাজার প্রবাসী বিপাকে পড়েছেন। যারা ইতিমধ্যে এমআরপির জন্য আবেদন করেছেন তারাও এমআরপি পাচ্ছেন না।

Advertisement
Advertisement
Advertisement

কয়েকজন প্রবাসী অভিযোগ করেন, তারা বেশ কিছু দিন আগে এমআরপির আবেদন করেছিলেন। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্ট না থাকায় তারা অবৈধ হয়ে পড়েছেন। অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। এতে তারা গ্রেপ্তার হওয়া, সময়মতো ভিসা নবায়ন করতে না পারা এবং জরিমানা গোনার আশঙ্কায় রয়েছেন। পাসপোর্ট না পেলে তাদের মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেরতও পাঠাতে পারে।

সম্প্রতি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে।

এ সমস্যার কারণে হাইকমিশন থেকে বলা হয়, যারা এমআরপির আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত ৫১ রিঙ্গিত জমা দিয়ে ই–পাসপোর্ট আবেদন করার জন্য।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এমআরপির জন্য অপেক্ষমাণ থাকা আবেদনকারীরা অতিরিক্ত ৫১ রিঙ্গিত ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত তাদের ই-পাসপোর্ট দেওয়া হবে।

এদিকে নাম ও জন্ম তারিখ জটিলতায় ই-পাসপোর্টের আবেদন করতে পারছেন না অনেক প্রবাসী। ই–পাসপোর্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম ও জন্ম তারিখ অনুযায়ী দেওয়া হয়। প্রবাসী যারা এমআরপি নবায়নের আবেদন করেছেন তাদের বেশির ভাগেরই এমআরপির নাম ও জন্ম তারিখের সঙ্গে এনআইডির নাম ও জন্ম তারিখের মিল নেই। তাদের ভিসাও এমআরপির নাম ও বয়স অনুযায়ী। ফলে এসব প্রবাসীরা ই–পাসপোর্টের আবেদন করতে পারছেন না।

জানা গেছে, মালয়েশিয়ায় ২৫ হাজারের বেশি প্রবাসী এমআরপি নবায়নের জন্য আবেদন করেছেন। আগের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকে এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন। যাদের নাম ও জন্ম তারিখ সংক্রান্ত সমস্যা নেই তারা ই-পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে প্রতিদিনই আবেদন করছেন। কিন্তু তারাও ই–পাসপোর্টের আবেদন জমা দিতে এসে সমস্যায় পড়ছেন। সার্ভার সমস্যার কারণে প্রায়ই আবেদন জমা কার্যক্রম বন্ধ থাকায় তারা আবেদন জমা দিতে পারছেন না।।

জোহর বারু থেকে কুয়ালালামপুর আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, ই–পাসপোর্টের আবেদন জমা দিতে এসেছিলাম। জোহর বারু থেকে রাতে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। সকালে বলা হয়, সার্ভার ডাউন আবেদন জমা নেওয়া হবে না।

তিনি বলেন, কেন পাসপোর্ট নিয়ে এ সংকট? পাসপোর্ট অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সার্ভার ডাউন, ধারণক্ষমতা, যান্ত্রিক ত্রুটি কেন? এসব কারণে কেন আমাদের সমস্যায় পড়তে হয়?

তিনি এ সমস্যার দ্রুত সমাধান দাবি করেছে।

বিষয়: এমআরপিপাসপোর্ট রিনিউপাসপোর্টমালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।