Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৩: ৫০
ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

আমেরিকাকে দেওয়া এক কঠোর সতর্কবার্তায় রাশিয়া বলেছে , ইরানে নতুন করে সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়। এ ছাড়া, ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তথাকথিত বিধ্বংসী বাহ্যিক হস্তক্ষেপের তীব্র সমালোচনাও করেছে দেশটি।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিস্তারিত কিছু না জানিয়েই প্রতিশ্রুতি দেন যে, সাহায্য আসছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, ‘‘ইরানি দেশপ্রেমিকেরা, বিক্ষোভ চালিয়ে যান। নিজেদের প্রতিষ্ঠানগুলোর দখল নিন!!! খুনি ও অত্যাচারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য চুকাতে হবে। বিক্ষোভকারীদের ওপর নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সাহায্য আসছে।’’

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেছেন , আমেরিকা আক্রমণ করলে তেহরান পাল্টা আঘাত হানবে। তিনি বলেন, ‘‘আমাদের ওপর যেকোনো ধরনের হামলার আমরা শক্তিশালী জবাব দেব এবং কাউকে আমাদের হুমকি দেওয়ার অনুমতি দেব না। এই অঞ্চলের সমস্ত আমেরিকান ঘাঁটি এবং যেসব দেশ ওয়াশিংটনের কর্মকাণ্ডে সুবিধা করে দেবে, তারা আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। আমরা যেসব পদক্ষেপ নিয়েছি তার ফলে গত যুদ্ধের তুলনায় আমাদের প্রতিরক্ষা পরিস্থিতি বেশ ভালো অবস্থানে রয়েছে।’’

আমেরিকাভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ মঙ্গলবার জানিয়েছে যে, ইরানের ৩১টি প্রদেশের সব কটিতেই ৬০০-র বেশি বিক্ষোভ সংঘটিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন।

ইরানি মুদ্রা রিয়ালের দরপতন ইরানে ব্যাপক অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। মাংস, চাল এবং অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। দেশটি বর্তমানে প্রায় ৪০ শতাংশ বার্ষিক মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে।

ডিসেম্বরের শেষের দিকে তেহরানের ব্যবসায়ীদের মাধ্যমে এই বিক্ষোভ শুরু হয় এবং পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অর্থনৈতিক ইস্যুতে বিক্ষোভ শুরু হলেও, আন্দোলনকারীরা দ্রুত সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করে।

বিষয়: আমেরিকাডোনাল্ড ট্রাম্পরাশিয়ানিহতইরানহামলা
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।