Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

রিয়াদ সিজনের বাংলাদেশ উইকে প্রবাসীদের মাতালেন জেমস

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১৮: ১৫
রিয়াদ সিজনের বাংলাদেশ উইকে প্রবাসীদের মাতালেন জেমস

প্রথমবার সৌদি আরবের রিয়াদে গান শোনাবেন নগরবাউলের জেমস। এমন খবর শোনার পর থেকেই দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয় উন্মাদনা।

Advertisement
Advertisement
Advertisement

শুক্রবার (২২ নভেম্বর) রিয়াদ সিজনের বাংলাদেশ উইকের শেষ দিনে আল–সুওয়াইদি পার্কে জেমসের গান শোনার জন্য দুপুর থেকেই লাইন ধরেন প্রবাসীরা। শুধু রিয়াদ নয়, দেশটির বিভিন্ন শহরে থাকা বাংলাদেশিরা ভিড় করছিলেন কনসার্ট উপভোগ করার জন্য।

বিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। সময় বাড়ার সঙ্গে বাড়তে থাকে দর্শকসংখ্যা। ভিড় ঠেকাতে হিমশিম অবস্থা আয়োজকদের। অনুষ্ঠানের শেষদিকে নগর বাউলের পারফর্ম করার কথা থাকলেও, ভিড় সামাল দিতে অনেকটা বাধ্য হয়েই নির্ধারিত সময়ের আগে জেমসকে মঞ্চে আনা হয়।

খবর আজকের পত্রিকার।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে ওঠেন জেমস। পরনে কালো টি-শার্ট, ব্লু জিনস, মাথায় গামছা। একে একে গেয়ে শোনান ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘সুন্দরীতমা আমার’, ‘মিরাবাঈ’, ‘পাগলা হাওয়া’ ও ‘ভিগি ভিগি’ গানগুলো। এ সময় পুরো আল-সুওয়াইদি পার্ক যেন হয়ে পরিণত হয়েছিল ছোট বাংলাদেশে। সবাই জেমসের সঙ্গে সুর মিলিয়ে গাইছিলেন। গানের মাঝে হাত নেড়ে জেমসও দর্শকদের ভালোবাসার জবাব দিচ্ছিলেন।

জেমস যখন পারফর্ম করছিলেন, তখনো পার্কের বাইরে অপেক্ষা করছিল হাজার হাজার দর্শক। ভেতরে প্রবেশ করা দর্শকের অনেকেই জানাচ্ছিলেন, তারা প্রায় ৪-৫ ঘন্টা লাইন ধরে অপেক্ষা করেছেন। তাতেও কোনো আক্ষেপ নেই তাদের। প্রিয় শিল্পীর গান শোনার সুযোগ পেয়েছেন, এতেই খুশি তারা।

কনসার্ট শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জেমস। দর্শকের ভালোবাসার বদলে জানালেন ভালোবাসা। জানালেন, রিয়াদের দর্শকে মুগ্ধ তিনি। বারবার আসতে চান রিয়াদে। জেমস বলেন, ‘সৌদি আরবের মাটিতে এই প্রথম পা দিলাম। আমি আশা করিনি, এত দর্শক এখানে আছে। রিয়াদে এসে আমি মুগ্ধ। আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। বারবার আসব রিয়াদে ফিরে।’

প্রবাসী বাঙালিদের উদ্দেশে জেমস বলেন, ‘কর্মমুখর এই জীবনে একটু আনন্দ নিতে তারা এখানে এসেছে। সংগীতের মাধ্যমে এই যে মেলবন্ধন হলো, আনন্দ করল। সামনে তারা দেশের জন্য আরও অনেক কাজ করবে।’ যারা বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেও কনসার্ট দেখতে পারেননি, তাদের উদ্দেশেও বার্তা দিয়েছেন জেমস। তিনি বলেন, ‘নেক্সট টাইম। পরবর্তীতে যখন আসব অবশ্যই তাদেরকে গান শোনাব।’ এমন একটি উৎসব আয়োজনের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান জেমস।

২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশ উইক। শেষদিন পড়শী তার ব্যান্ড বর্ণমালাকে নিয়ে গান শুনিয়েছেন। এর আগে, ২১ নভেম্বর এ আয়োজনে গান শোনান হাবিব ওয়াহিদ।

রাষ্ট্রীয় অর্থায়নে গড়া সৌদি আরবের বাৎসরিক বিনোদন ও ক্রীড়া উৎসবই হলো রিয়াদ সিজন। ১২ অক্টোবর রিয়াদ সিজন শুরু হয়েছে। এই উৎসব চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এ বছর পঞ্চমবারের মতো আয়োজিত হয়েছে রিয়াদ সিজন। এতে ১১টি স্পোর্টস ইভেন্ট ও ১০টি প্রদর্শনী চলছে।

বিষয়: সৌদি আরবরিয়াদরিয়াদ সিজনবাংলাদেশ উইকজেমসকনসার্টবিনোদনপ্রেমীনগরবাউল
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।