Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র তাপপ্রবাহ, নিউইয়র্কে গরমে নরম হয়ে যাচ্ছে জুতার তলা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৬: ৫৮
যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র তাপপ্রবাহ, নিউইয়র্কে গরমে নরম হয়ে যাচ্ছে জুতার তলা

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে বয়ে যাওয়া বিপজ্জনক তাপপ্রবাহে স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদ্‌যাপনে ব্যাপক বিঘ্ন ঘটেছে। প্রচণ্ড গরমের কারণে রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন স্থানে কর্তৃপক্ষ ডজনখানেক কুচকাওয়াজ, কনসার্ট এবং আতশবাজির অনুষ্ঠান বাতিল বা স্থগিত করেছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তীব্র গরমে ব্যাহত হওয়া উল্লেখযোগ্য আয়োজনগুলোর মধ্যে ছিল ওয়াশিংটনের ন্যাশনাল মলে অনুষ্ঠিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের অন্যতম প্রধান কর্মসূচি।

দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সংস্কৃতি ও বৈশিষ্ট্য তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এ মেলা শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তখন তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইটে (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছে।

Advertisement
Advertisement
Advertisement

শুক্রবার রাতে ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, নিরাপত্তাজনিত কারণে স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকা ইন্ডিপেনডেন্স ডে প্যারেড বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওই সময়ে হিট ইনডেক্স বা অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়াবিদদের মতে, ‘হিট ডোম’ নামে পরিচিত একটি উচ্চচাপ বলয়ের কারণে এ সপ্তাহের শুরুতে মধ্য-পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে রেকর্ডমাত্রার তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। এই আবহাওয়াগত পরিস্থিতিতে একটি অঞ্চলের ওপর গরম বাতাস আটকে থাকে এবং আর্দ্রতাও বেড়ে যায়।

প্রচণ্ড গরমের কারণে বিদ্যুৎ ব্যবস্থার ওপরও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএম জরুরি বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছে। পিজেএম মধ্য-আটলান্টিক অঞ্চল, দক্ষিণাঞ্চল ও ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঞ্চলে প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে।

প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎ উৎপাদন ইউনিটের সাময়িক অচলাবস্থা, সঞ্চালন লাইনের অতিরিক্ত চাপ এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নিতে হয়েছে।

এদিকে নিউইয়র্কে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। চাহিদা বেড়ে যাওয়ায় নিউইয়র্ক সিটি ও ওয়েস্টচেস্টার কাউন্টির বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে ম্যানহাটনের সড়কে হাঁটার সময় অনেকের জুতার তলা নরম হয়ে রাস্তায় আটকে যাচ্ছিল।

তীব্র গরমের সতর্কতা সত্ত্বেও, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে অসংখ্য ভক্ত জড়ো হন। পপ তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসির বহুল আলোচিত বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের একনজর দেখতেই তারা প্রচণ্ড গরম উপেক্ষা করে অপেক্ষা করেন।

আরও পড়ুন

অনলাইন শিশু যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত কোড অব কন্ডাক্ট ও জবাবদিহিতার দাবিAshok and nedarlands
বিষয়: যুক্তরাষ্ট্রআমেরিকাস্বাধীনতা দিবসতাপমাত্রানিউইয়র্কওয়াশিংটন ডিসি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।