Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইসরায়েলি হামলায় গাজায় ১৩, বৈরুতে শিশুসহ ৪ জন নিহত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১১: ৫৭
ইসরায়েলি হামলায় গাজায় ১৩, বৈরুতে শিশুসহ ৪ জন নিহত

ফিলিস্তিনের গাজা ও লেবাননের বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় গাজায় শরণার্থীশিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ও আরেকটি আশ্রয়শিবিরে ১৩ জন ও বৈরুতে বড় একটি সরকারি হাসপাতালে চারজন নিহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

গাজায় জাবালিয়া প্রিপারেটরি স্কুলে ‘কামানের গোলা’ নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৩০।

গাজার ওয়াফা সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার আল–জাজিরা এ খবর দিয়েছে।

গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে এই বিদ্যালয়ের অবস্থান। এক বছরের বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার জেরে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

গাজার উত্তরাঞ্চলের শহর বেইত হানুনের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আরেকটি আশ্রয়স্থলে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালিয়েছে। ওয়াফা সংবাদমাধ্যম জানায়, এই হামলায় তিনজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

১৭ দিন আগে থেকে গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে ওই অঞ্চলে অন্তত ৬৪০ জন নিহত হওয়ার খবর চিকিৎসা-সংশ্লিষ্ট সূত্র আল-জাজিরাকে জানিয়েছে।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হারিরি হাসপাতালের পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় ৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিশু রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এএফপি এ খবর দিয়েছে।

হারিরি হাসপাতাল লেবাননের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র। এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় হাসপাতালটির ‘উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হাসপাতালের কার্যক্রম চালু রয়েছে।

বিষয়: ইসরায়েলি হামলালেবাননবিমান হামলাফিলিস্তিনবৈরুতগাজা
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।