
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
কুয়েতে বেড়েই চলছে তালাকের ঘটনা। দেশটিতে গত বছর ৮৪ হাজার ৪৪২টি তালাকের ঘটনা ঘটে। এই হিসেবে কুয়েতে গড়ে প্রতিদিন তালাক হচ্ছে ২৩১টি।
এ অবস্থায় দেশটির এ সংক্রান্ত আইন সংস্কারের দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সমস্যা সমাধানে সরকারকে ভরণপোষণ এবং শিশুর অভিভাবকত্ব সম্পর্কিত মূল আইনগুলোকে সংশোধনে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে আদালতের তত্ত্বাবধানে পরিদর্শন ব্যবস্থা পুনর্বহাল করা এবং রায় মেনে চলতে ব্যর্থ হলে পিতামাতার জন্য কঠোর শাস্তি নিশ্চিত করা।
এছাড়া আইনজীবীরা কুয়েতে পুরুষ ও নারী উভয়ের জন্য বৈধ বিবাহের বয়স ১৮ করার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, কম বয়সে বিয়ে যুবক-যুবতী বিশেষ করে মেয়েদের-শিক্ষা এবং উপযুক্ত অংশীদার বেছে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে।
কুয়েতের আইনজীবী ফাওয়াজ আল শাল্লাহি আইনগুলোকে আধুনিকীকরণের জন্য সরকারের চলমান প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি কেবল একটি আইনি সংস্কার নয়। এটি একটি সামাজিক প্রয়োজনীয়তা।
তথ্যসূত্র: গালফ নিউজ

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।